খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শাহরাস্তিতে বৃদ্ধকে হত্যার উদ্দেশ্যে মারধর ও মারাত্মক জখম

ফারুক আহমেদ খান, চাঁদপুর
প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১:০৬ অপরাহ্ণ
শাহরাস্তিতে বৃদ্ধকে হত্যার উদ্দেশ্যে মারধর ও মারাত্মক জখম

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ইছাপুরা কাজী বাড়ির অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নব্বইউর্ধ কাজী সিরাজুল ইসলামকে পুর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী কায়দায় হত্যার উদ্দেশ্যে মারধর করে মারাত্নক জখম করে।

আজ ভোরে বৃদ্ধ কাজী সিরাজুল ইসলাম নিজ বাড়ির জামে মসজিদে ফজরের নামাজ শেষে বের হয়ে ঘরে ফেরার পথে তাকে একা পেয়ে পাশের বাড়ির নাছিমা আক্তার (৪৫) কয়েকজন ভাড়া করা সন্ত্রাসী নিয়ে কাজী সিরাজুল ইসলামের উপর লাঠিসোটা ও রড নিয়ে আক্রমন করে।

সন্ত্রাসীরা কাজী সিরাজুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে পানিতে ফেলে দেয়। এবং হত্যার উদ্দেশ্যে তার মাথা পানিতে কিছুক্ষণ চুবিয়ে রাখে। শারীরিক ভাবে অসুস্থ কাজী সিরাজুল ইসলাম বর্তমানে শাহরাস্তি উপজেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।