খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাদারগঞ্জে শিশুকে ধর্ষনের অভিযোগে ধর্ষক শাহীন কুলি গ্রেফতার

তারিকুল ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ
মাদারগঞ্জে শিশুকে ধর্ষনের অভিযোগে ধর্ষক শাহীন কুলি গ্রেফতার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কার্টুন কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক শাহীন কুলি ( ৪০) নামে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে৷ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে দুপুর সাড়ে ৩ টায় জানিয়েছেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ।

জানা যায়, গত ২৯ আগস্ট শুক্রবার উপজেলার সিধুলী ইউনিয়নের বীর লোটাবর চকপাড়া মোতালেব এর মেয়ে ও বীর ভাটিয়ান ঈদগাহ মাদরাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ৭ বছরের শিশু ও প্রতিবেশী ২ বান্ধুবীকে নিয়ে বাড়ীর পাশে খেলাধুলা করতে ছিল। এক পর্যায়ে বিকাল ৫ টায় বীর লোটাবর এলাকার জালাল কুলির ছেলে শাহীন (৪৫) তিন শিশুকে কার্টুন দেখানোর কথা বলে ঘরে ডেকে নেয়। ৭ বছরী এক শিশু হাতে কামড় দিয়ে চলে আসলেও ১ শিশু আর ফিরতে পারেনি। পরে শাহীন মিয়া ৭ বছরী এক শিশুকে ধর্ষন করে। পরে তার আরেক খেলার সাথীকে ধর্ষনের চেষ্টা করে৷ এদিকে ধর্ষিত শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় শনিবার রাতেই জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । পরে ১ সেপ্টেম্বর মোতালেব মিয়া বাদী হয়ে ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করে।
খোঁজ নিয়ে জানা গেছে, এর আগেও অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সে ঘটনায় মামলা হয় ও গ্রেপ্তার হয়ে কারাভোগও করে শাহীন।
এদিকে কথা হলে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, শিশু ধর্ষনের অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা আসামীকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় পরিচালনা করি। পরবর্তীতে জামালপুর র‍্যাবের সহায়তায় ধর্ষক শাহীন মিয়াকে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানা মাসকান্দা এলাকা থেকে গ্রেফতার করে আনা হয়৷ তাকে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।