খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

মোঃ মাসুদ আল করিম
প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

ঈদে মিলাদুন্নবি (সাঃ) মুসলিম উম্মাহর জন্য এক অবিস্মরণীয় দিন। এ উপলক্ষে জশনে জুলুস ও আজিমুশ্বান মিলাদ মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায়।

শুক্রবার (৫ আগষ্ঠ ২০২৫) বাদ জুম্মা উপজেলার পাথরডুবি ইউনিয়নে মইদাম খান আতিয়ূর রহমান আদর্শ আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এ জশনে জুলুস অনু্ষ্ঠিত হয়।

এ উপলক্ষে ভূসির ভিটা জামে মসজিদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে মইদাম কলেজ মোড় ও আনন্দ বাজার প্রদক্ষীন করে মিশনের সামনে এসে শেষ হয়।

জশনে জুলুসে নেতৃত্ব দেন আয়োজক কমিটির আহ্বায়ক ফজলুল করিম আশিক। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূসিরভিটা জামে মসজিদের ইমাম সামসুজ্জামান, সভাপতি সোহরাফ হোসেন, পাথরডুবি গার্লস স্কুলের প্রধান শিক্ষক আবুল হাসেম, সাংবাদিকবৃন্দ।

কাদরিয়া আহ্ছানিয়া সিলসিলার তরিকা ভিত্তিক ধর্মীয় প্রতিষ্ঠান মইদাম খান আতিয়ূর রহমান আদর্শ আহ্ছানিয়া মিশন ১৯৯১ সাল থেকে “স্রষ্টার এবাদত ও সৃষ্টির সেবা” এই মূল মন্ত্রকে ধারণ করে উত্তরবঙ্গে ধর্মীয় ও সেবা মূলক কাজ করে যাচ্ছে।

জুলুসে মিশনের সদস্য চাঁনমিয়া, নুর মোহাম্মদ, ফজল হোসেন, জাইদুল ও অবির সহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। এ সময় ধর্মীয় স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। এসময় এই দিনটির তাতপর্য তুলে ধরা হয় ধর্মপ্রাণ মুসলমানদের সামনে। পরে মোনাজাতের মাধ্যমে র‍্যালিটি শেষ হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।