খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাদারগঞ্জে পাকরুল সূর্য্যমূখী সঃ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি নেই

তারিকুল ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ
মাদারগঞ্জে পাকরুল সূর্য্যমূখী সঃ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি নেই

ঘড়ির কাঁটায় তখন দুপুর ১:২০মিনিট। ৭ সেপ্টেম্বর মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের সূর্য্যমূখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয়ে দুজন শিক্ষক অফিস কক্ষে বসে গল্প করছেন। বিদ্যালয়ে দুজন শিক্ষক ছাড়া অন্য কোনো শিক্ষক বা শিক্ষার্থী নেই। শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেল বিদ্যালয়টিতে শিক্ষার্থী উপস্থিত ছিল চলে গেছে। হাজিরা খাতায় কোন শিক্ষার্থীর উপস্থিতি নেই। ক্লাসরুমও ফাঁকা একজন শিক্ষার্থীও নেই। তিনটি ক্লাসরুমে- র মধ্যে দুইটিতে ঝুলছে তালা। স্কুলে ছাত্র-ছাত্রীদের অনুপস্থিতি একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যার ফলে ঝরে পড়ার হার বাড়তে পারে। এই সমস্যা মোকাবিলায় অনুপস্থিতির কারণ চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া জরুরি।
পাকরুল সূর্য্য মূখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চেয়ার টেবিল, বেঞ্চ সবই আছে, নেই শুধু শিক্ষার্থী..! আাধা কিলোমিটার দুরত্বে সর্বগ্রাসী ভয়াবহ যমুনা নদী। এখানে থেমে নেই সর্বগ্রাসী যমুনা নদীর ভয়াবহ করাল ভাঙ্গনে প্রায় ৫০০ পরিবার ৩ ফসলি আবাদি শত শত একর জমি, বসতভিটা, গাছপালা হারিয়ে কেউ বা খোলা আকাশের নীচে, কেউ গুচ্ছ গ্রামে, কেউ বা আশ্রয় নেন বিভিন্ন এলাকায়। এরপরেও কি এখানে বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণ করা কি জরুরি ছিল.? নাকি সরকারের টাকা বেশি হয়েছে। তাহলে কেনই বা সরকারি কোটি কোটি টাকা খরচ করে একটি দ্বিতীয় তলা বিল্ডিং নির্মাণ করা হলো.?
এটা পাকরুল এলাকার আপামর জনসাধারণের প্রশ্ন.! প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে ২ জন সহকারী শিক্ষকের অনুপস্থিত থাকার বিষয় টি জিজ্ঞেস করলে তিনি বলেন, ১ জন বিদ্যালয়ে আসেন নি। তিনি এ বিষয়ে কোন কিছু জানেন না। অন্য ১ জন টিচার্স ট্রেনিং এ আছেন। পরে বাধ্য হয়ে ঐ ১ জন শিক্ষকে ফোন করে বিদ্যালয়ে উপস্থিত হতে বলেন। কিছুক্ষনের মধ্যে ঐ শিক্ষক হাজির হলে তাদের মধ্যে উচ্চ বাক্য কথা কাটা কাটি শুরু হয়। সাংবাদিক কে দেখে টেবিল থেকে শিক্ষার্থী হাজিরা খাতা নিয়ে নিজে নিজে একটা করে নাম বলতে থাকে এবং শিক্ষার্থী হাজিরা খাতায় টিক চিহ্ন দিতে দেখা যায়। সাংবাদিক কে বুঝায় যে, শিক্ষার্থী বিদ্যালয়ে এসেছিল। কিন্তু হতদরিদ্র পরিবারের সবাই ক্ষুধা লাগায় বাড়িতে চলে যায়। বিদ্যালয়টির অফিস কক্ষ ছাড়া তিনটি রুম রয়েছে। এর মধ্যে একটি রুম খোলা রয়েছে শিক্ষার্থী নেই। অপর দুইটি কক্ষ তালাবদ্ধ রয়েছে।

এ বিষয়ে স্কুল সংলগ্ন বাসিন্দা শাহালী প্রামাণিক বলেন,এখানে কোন শিক্ষার্থী নেই। স্কুলে শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকে না ।

এই বিদ্যালয়টিতে শিক্ষার্থী না থাকলেও সেখানে আরও একটি দ্বিতীয় তলা পাকা ভবন নির্মাণ কাজ প্রায় শেষ হবার পথে। যে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর অভাব, শিক্ষকের দেখা মিলে না । তবুও সেখানে সরকারি ক্ষাত থেকে নিয়ে কোটি কোটি টাকা খরচ করে কেনই বা দ্বিতীয় ভবন নির্মাণ করা হলো.?
এটাই এখন এলাকাবাসীর প্রশ্ন.!

পাকরুল সূর্য্য মূখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৪ জন শিক্ষক। কাগজে কলমে হিসাব ঠিকই আছে। অফিস কক্ষে প্রধান শিক্ষক ১ জন সহকারী শিক্ষক বসে বসে আনন্দ উজ্জীবিত হয়ে খোশ গল্প করতে দেখা যায়।
পাকরুল সূর্য্য মূখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ঢাকার ডাক কে বলেন, ছাত্র-ছাত্রী আসছিলো চলে গেছে। হাজিরা খাতায় ছাত্র-ছাত্রীর নেই কোন উপস্থিতি। সাংবাদিকদের দেখে হাজিরা খাতায় উপস্থিতির স্বাক্ষর দেন প্রধান শিক্ষক। অথচ ক্লাসরুমে নেই কোন ছাত্র-ছাত্রী। চার জন শিক্ষকের মধ্যে দুই জন উপস্থিত রয়েছে। তিনটি ক্লাসরুমের মধ্যে দুইটিতে তালা ঝুলানো। এই হলো পাকরুল সূর্য্যমূখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি দিনের চিত্র।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।