মাদারগঞ্জে স্কুলের জমি বর্গার টাকা দিয়ে করে পিকনিক
জামালপুরের মাদারগঞ্জে গোদাশিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি বর্গার টাকা দিয়ে প্রতিবছর পিকনিক করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকা জুলেখা বেগম এর বিরুদ্ধে। তিনি নিজে স্বীকারও করেছেন স্কুলের জমি বর্গার টাকা দিয়ে প্রতি বছর পিকনিক করি। ৮ সেপ্টেম্বর সোমবার সরেজমিনে গিয়ে দেখে যায় স্কুলে ছাত্র-ছাত্রী উপস্থিত নাই।
সাংবাদিকদের দেখে আশেপাশের তিনজন শিক্ষার্থীকে স্কুলে ডেকে নিয়ে আসে। এ বিষয়ে প্রধান শিক্ষিকার কাছে জানতে চাইলে তিনি বলেন আমার স্কুলের সকল তথ্য এ টি ও স্যার জানে তার অফিসে যান। ছাত্র-ছাত্রীর বিষয় না বললেন স্কুলের জমির বিষয় তথ্য দেন তিনি বলেন ৯ কাঠা জমি বর্গা দিয়েছি বিষয়টি এটিও স্যার জানে সেই টাকা দিয়ে প্রতি বছর পিকনিক করা হয়। বর্গাদারের সাথে কথা বললে তিনি বলেন আমি প্রায় ২০ বছর যাবত বর্গা নিয়েছি মেডাম আমার কাছে থেকে ভাগ নেয়। ভাগ নিয়ে কি করে সে, জানতে চাইলে বলেন নিজেই নেয়। সরকার দেয় না। একজন সহকারী শিক্ষক সাংবাদিকদের তথ্য নিতে বাঁধা প্রধান করেন। এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের মুঠোফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।



আপনার মতামত লিখুন