খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গলাচিপায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ
গলাচিপায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং সমাজের নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান সভায় সভাপতিত্ব করেন।

উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুর রহমান, গলাচিপা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার হাওলাদার, গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান মাস্টার, বাংলাদেশ জামায়াত ইসলামীর গলাচিপা উপজেলা সভাপতি মোহাম্মদ জাকির মিয়াসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। গলাচিপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, মাদক নির্মূল ও ইভটিজিং প্রতিরোধ। বাল্যবিবাহ বন্ধ, জুয়া ও সামাজিক অপরাধ দমন। নদী ভাঙন পরিস্থিতি মোকাবিলা। বাজার মনিটরিং ও পরিবেশ সুরক্ষা। সামাজিক সম্প্রীতি বজায় রাখা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জোর দিয়ে বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। তাই সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের পাশে সবসময় প্রশাসন রয়েছে।

অংশগ্রহণকারীরা গলাচিপাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ এবং উন্নয়নমুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এটি গলাচিপাবাসীর জন্য একটি সুরক্ষিত ও প্রগতিশীল ভবিষ্যৎ নিশ্চিত করার সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।