খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জামালপুরে মালিক সমিতির সাধারণ সম্পাদক বাপ্পীকে গ্রেপ্তারের দাবি

সজল জামান, জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৪ অপরাহ্ণ
জামালপুরে মালিক সমিতির সাধারণ সম্পাদক বাপ্পীকে গ্রেপ্তারের দাবি
জামালপুর জেলা বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। আজ দুপুরে শহরের ফৌজদারি চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা জামালপুর জেলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন নুর ইসলাম নুর, শাকিল হাসান ও লালন মিয়া।
এ সময় বক্তারা অভিযোগ করেন,  বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের ভাতিজা মোস্তাফিজুর রহমান বাপ্পী ফ্যাসিস্ট আমলে সর্বোচ্চ সুবিধাভোগী ছিলেন। তিনি আওয়ামী পরিবারের বিশ্বস্ত  হাতিয়ার হিসেবেও কাজ করতেন। বর্তমান সময়ে আওয়ামী পুনর্গঠনে সক্রিয় ভূমিকা পালন করছেন এই নেতা। ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। তবে এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন অভিযুক্ত জামালপুর জেলা বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পী।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।