খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ময়মনসিংহ নগরীতে দুর্ধর্ষ চুরি

মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো চীফ ময়মনসিংহ
প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
ময়মনসিংহ নগরীতে দুর্ধর্ষ চুরি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড বাদে কলপা এলাকায় আয়কর আইনজীবী মোঃ দিদারুল ইসলাম (৩৫) পিতা মরহুম নুরুল ইসলাম ওরফে নুরু মেম্বার এর বাসা থেকে ১৭ ভরি স্বর্ণালংকার সমেত নগদ আড়াই লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে।

ঘটনার বিবরণী ও থানায় চুরির অভিযোগ পত্র থেকে জানাগেছে, গত সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ দিবা গত গভীর রাতে সঙ্ঘবদ্ধ চুরের দল দাঁড়ালো অস্ত্র দিয়ে স্টীলের দরজা কেটে ঘরে প্রবেশ করে। চুর আইনজীবী সাহেবের মায়ের ভ্যানিটি ব্যাগ থেকে স্টিলের আলমারির চাবি নিয়ে আলমারিতে রক্ষিত নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আনুমানিক ১৭ (সতের) ভরি ওজনের স্বর্ণালংকার যার বাজার মূল্য আনুমানিক ২৯ লক্ষ ৫০ হাজার টাকা এবং রূপালী ব্যাংক ময়মনসিংহ সি কে ঘোষ রোড শাখার সঞ্চয়ী হিসাব নম্বর-০৮০২০১০০৫৬৭৫ এর SBLX-9190216 থেকে 9190220 পর্যন্ত চেক বইয়ের পাতা চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে কাজের বুয়ার হাকডাক ও চেচামেচিতে ঘুম ভেঙ্গে চুরির ঘটনায় পরিবারের সবাই নির্বাক হয়ে যায়। বিষয়টি বিস্তারিত অবগত হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় দুর্ধর্ষ এই চুরির অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পরপরই কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং অধিকতর তদন্তের স্বার্থে আলামত সংগ্রহ করে নিয়ে যায়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।