খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রূপালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম ব্যুরো চীফ ময়মনসিংহ
প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৮:৫১ অপরাহ্ণ
রূপালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রুপালী ব্যাংক পিএলসি  ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের  আওতাধীন ৪টি জোনাল অফিস  ময়মনসিংহ,জামালপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের আওতাধীন ৪৯ টি শাখা এবং ৭ টি উপ-শাখার ব্যবস্থাপকগণের সক্রিয় অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়। শনিবার ১১ অক্টোবর  (২০২৫) সকাল ১০টায় রূপালী ব্যাংক পিএলসি  ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
রূপালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ  বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন খাঁ এর সভাপতিত্বে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রূপালী ব্যাংক পিএলসি এর কেন্দ্রীয় ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম এবং রূপালী ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান তানভীর। সভায় ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাসের ব্যবসায়িক অগ্রদগতি পর্যালোচনা করা হয়। ব্যাংকের শাখা ও উপ-শাখা ব্যবস্থাপকগন উল্লেখিত সময়ে নিজ নিজ ঋণ বিতরণ ও ঋণ আদায়ের অগ্রগতি, আমানত সংগ্রহের অগ্রগতি, মোবাইল ক্যাশ, আরবিএল ই-ব্যাংকিং নামক মোবাইল অ্যাপস এর সার্ভিস তত্ত্বাবধায়ন ও শাখা এবং উপ-শাখা সমূহের সার্বিক অগ্রগতি তুলে ধরেন।
কেন্দ্রীয় ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় মহাব্যবস্থাপক এবং কর্মকর্তাবৃন্দ ময়মনসিংহ বিভাগের শাখা ও উপ-শাখা ব্যবস্থাপকগনের উত্থাপিত ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা শেষে পরবর্তীতে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিশেষে উপস্থিত শাখা ও উপ-শাখা ব্যবস্থাপকগণ ব্যাংকিং কর্মকান্ড পরিচালনায় রুপালী ব্যাংক ময়মনসিংহ বিভাগের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভাকে নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কাঙ্খিত সাফল্য অর্জনের চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।