শ্রীপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন
সারা দেশের ন্যায় স্বাস্থ্য বিভাগ শ্রীপুর মাগুরা এর আয়োজনে ১২ অক্টোবর রবিবার সকাল ৯টার সময় মাগুরার শ্রীপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাখী ব্যানার্জী।
তিনি বলেন ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল ছেলে-মেয়েদের টাইফয়েড টিকা দেওয়া হবে। সকলেই সচেতন হতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। শ্রীপুর উপজেলায় বিদ্যালয় কেন্দ্র ২৫৫টি ও কমিউনিটি ক্লিনিক ১৯২টি মোট ৪৪৭ কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। শ্রীপুর উপজেলায় মোট লক্ষ্যমাত্রা ৪৬, ১০৯জন। উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ,শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী,শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসেম আলী বলেন আমার শিক্ষা প্রতিষ্ঠানে ৪৩৪ জন ছেলে মেয়ের মধ্যে ৪৩২জনের টাইফয়েড নিবন্ধন শেষ হয়েছে।
এছাড়াও উপস্থিত ছিলেন ডা. এজাজ আহমেদ রোচি,মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস, মাগুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডা. মুসাফির নজরুল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মী প্রমুখ।



আপনার মতামত লিখুন