শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার নতুন ওসি আবু তাহের দেওয়ান যোগদান
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান যোগদান করেন। সাহসী, সততা, দক্ষতা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার বিদায়ী মানবিক ওসি শুভ রঞ্জন চাকমা স্থলে দায়িত্ব পালন করেন শেরপুর হাইওয়ে থানার বিদায়ী ওসি আবু তাহের দেওয়ান।
উল্লেখ , নবাগত ওসি আবু তাহের দেওয়ান গত ৫ অক্টোবর শেরপুর হাইওয়ে থানা হতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগদান করেন। তিনি একজন পুলিশ অফিসার নন, বরং একজন মানবিক মানুষ , একজন মসজিদ প্রেমী দানবীর এবং সর্বোপরি দায়িত্ব শীল নাগরিকের প্রতীক। তিনি ২০০১ সালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন। নিজের দক্ষতা ও সততায় তিনি ২০১২ সালে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদন্নোতি পান। কর্মজীবনে আবু তাহের দেওয়ান দেশের বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর মেট্রো ডিবি পুলিশের ওসি, গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশের ওসি, নেত্রকোনা সদর মডেল থানার ওসি ,কক্সবাজার রামু থানার ওসি নরসিংদী মাদবদী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি ২০১৯ সালে ৬ ফেব্রুয়ারী বিভিন্ন থানায় মাদক সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড প্রতিরোধে এবং আইন শৃংখলায় বিশেষ অবদান রাখায় জনকল্যাণকর কাজের স্বীকৃতি স্বরুপ এ ক্যাটাগরিতে মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) র ্যাংক ব্যাচ পদক পেয়েছেন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কেওঢালা বাগদি বাড়িয়া দেওয়ান বাড়ির মৃত আব্দুল মজিদ দেওয়ান এর সুযোগ্য সন্তান।
পরে তিনি হাইওয়ে পুলিশ রিজিয়ন সিলেট সদর দপ্তরে ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন এবং সেখান থেকে শেরপুর হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করার পর শেষ পর্যায়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান । তিনি বলেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় সকল পেশায় লোকজনের সহযোগিতা প্রয়োজন ।



আপনার মতামত লিখুন