খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ২২ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রসাধনী পণ্য সামগ্রী সহ দুইজন আটক

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১০:১৬ অপরাহ্ণ
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ২২ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রসাধনী পণ্য সামগ্রী সহ দুইজন আটক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় বিভিন্ন প্রসাধনী পণ্য সামগ্রী সহ দুইজনকে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর প্রায় দেড়টা সময় হাইওয়ে থানার সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন পুলিশ । এসময় হাইওয়ে থানার এসআই তমল সরকার এর নেতৃত্বে থানার একদল পুলিশ সিলেট – ঢাকা মহাসড়কে ঢাকা গামী এস এ পরিবহন কাভার্ড ভ্যান ( রেজিঃ নং ঢাকা মেট্রো- অ- ১৩-১০০২) সন্দেহ মূলক আটক করার জন্য সিগনাল দিয়ে থামানো হয়। তখন কাভার্ড ভ্যান এর পেছনে দরজা খুলে ভারতীয় সামগ্রী দেখতে পেয়ে শুল্ক ফাঁকি দিয়ে মহাসড়কে দিয়ে আনা । এ দৃশ্য দেখে বিপুল পরিমাণ ভারতীয় সামগ্রী সহ কাভার্ড ভ্যান থানায় নিয়ে যায়। শায়েস্তাগঞ্জ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংবাদ কর্মীদের উপস্থিতিতে কাভার্ড ভ্যান দরজা খুলে দেখে বিপুল পরিমাণ ভারতীয় কিটক্যাট, স্নিকার্স , প্যাট্রন, স্কিনশাইন সহ বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের চকলেট সহ বিভিন্ন প্রসাধনী পণ্য সামগ্রী জব্দ করা হয় । জব্দকৃত পণ্যে আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ৬০ হাজার ১৬০ টাকা ।

আটককৃতরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মহব্বতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে কাভার্ড ভ্যান চালক মোঃ আব্দুর রহিম (৪০) এবং শরীয়তপুর জেলার জাজিরা থানার কদমআলী গ্রামের আইয়ুব আলী শেখ ছেলে কাভার্ড ভ্যান হেলপার মোঃ সৌরভ আলী (১৯)। এবিষয়ে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, হাইওয়ে পুলিশ এখন শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ বা দুর্ঘটনা প্রতিরোধেই সীমাবদ্ধ নয়, আমরা জাতীয় অর্থ নীতিতে ক্ষতি গ্রস্তকারী অবৈধ পণ্য প্রবাহ রোধে ও প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। শায়েস্তাগঞ্জে মহাসড়কে এই অভিযানে সেই দায়িত্ব বোধেরই স্পট প্রমাণ। তিনি আরো বলেন – পাচার চক্রের মূল উৎস শনাক্তে তদন্ত চলছে এবং শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের নজরদারি আরো জোরদার করা হবে। এদিকে স্থানীয় সচেতন মহল হাইওয়ে পুলিশের উদ্যোগকে অনেক প্রসংশা করে বলছেন। যেভাবে হাইওয়ে পুলিশ মহাসড়কে কাজ করছে , তাতে মহাসড়কে অবৈধ পণ্যের প্রবাহ অনেকটাই কমে আসবে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন কাভার্ড ভ্যান ভারতীয় জব্দকৃত বিভিন্ন পণ্য সামগ্রী ও দুই জন আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।