শায়েস্তাগঞ্জে চাহিদার চেয়ে ওএমএস আটা বিক্রি বরাদ্দ কম থাকায় খালি হাতে ফিরছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ
বর্তমান বাজারে নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় খোলা বাজারে ( ওএমএস ) নিম্ন ও মধ্যবিত্ত নারী-পুরুষের ভীড় দিন দিন বেড়েই চলছে । চাহিদার তুলনায় আটা বরাদ্দ কম থাকায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে অনেকেই ফিরছেন খালি হাতে । পাশাপাশি সিদ্ধ চাল বরাদ্দ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ । উপজেলার পৌরশহরে দাউদনগর বাজার হবিগঞ্জ রোড এবং হাসপাতাল সড়ক জহুর আলী মার্কেট এলাকায় ওএমএস বিক্রয় কেন্দ্রে এমন পরিস্থিতি সরজমিনে গিয়ে দেখা গেছে । এসময় প্রতিটি বিক্রয় কেন্দ্রে আটা কিনতে নারী- পুরুষের দীর্ঘ সারি লাইন দেখা যায় । সারি লাইন ঠিক করা নিয়ে প্রায়ই ঝগড়া চলছে ক্রেতাদের মাঝে । বিক্রেতা মধ্যে হিমসিম খেতে হচ্ছে । তবে সরকারি ছুটি দিন ছাড়া প্রতিদিন সকাল ১০ টা থেকে ওএমএস ডিলাররা ৫ কেজি করে আটা বিক্রি করছেন । এক পর্যায়ে দুপুর গড়ানো আগেই প্রতিটি কেন্দ্রে ৫শ কেজি আটা ১শ জনকে মাঝে বিক্রি করে দেন। বিক্রি সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে প্রতিনিধি উপস্থিত থাকতে দেখা যায় । দাউদনগর বাজারে ওএমএস ডিলার সাবেক কাউন্সিলর মোঃ মাসুক মিয়া জানান , হবিগঞ্জ জেলার মধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলায় ৭০% হতদরিদ্র পরিবার। বেশির ভাগ মানুষ দিন মজুরি , শ্রমিক রয়েছে । এছাড়া কোম্পানি হওয়াতে অসংখ্য নারী-পুরুষ ভাসমান রয়েছে হতদরিদ্র । সকালে বিক্রয় কেন্দ্র খোলা সাথে সাথেই পুরুষের চেয়ে নারী সংখ্যা বেশি । এর মধ্যে ভোর সকাল থেকে বিক্রয় কেন্দ্রে সামনে স্থান দখল করে লাইনে দাড়িয়ে থাকে নিম্ন ও মধ্যবিত্ত লোক জন । অথচ পৌর সভায় ৯টি ওয়ার্ডে মোট ৬ জন ওএমএস ডিলার নিয়োগ দেয়া হয় । এর মধ্যে ৬ জন ডিলার স্থলে ২ জন ডিলার মাধ্যমে ১ হাজার কেজি আটা ২ শ জনের মাঝে বিক্রি করতে হয় । যা জনপ্রতি ৫ কেজি আটা । চাহিদার বিপরীতে সরকারি আটা কম হওয়ায় দুই বিক্রয় কেন্দ্রে হাজারো উর্ধে নারী-পুরুষরা আটা পায়না। শায়েস্তাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায় , ১ সেপ্টেম্বর থেকে শায়েস্তাগঞ্জ পৌর সভায় দুটি বিক্রয় কেন্দ্রে ৯ টি ওয়ার্ডে মহল্লায় আটা বিক্রি করছে । সে মোতাবেক রেশনিং পদ্ধতিতে প্রতি ডিলার সরকারি বরাদ্দ ৫শ কেজি আটা বিক্রি করতে পারবে । অর্থাৎ ওএমএস ডিলার তার বরাদ্দকৃত আটা ২৪ টাকা কেজি দরে প্রতি জনকে ৫ কেজি করে মোট ১ জনকে দেয়া হবে । বাজারে খোঁজ নিয়ে জানা গেছে , বর্তমান খোলা আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ – ৪৮ টাকা ও প্যাকেট জাত আটা ৫২ – ৫৫ টাকা । সেখানে ওএমএস আটা প্রতি কেজি ২৪ টাকা বিক্রি হয় । আবার অনেকেই ওএমএস আটা ক্রয় করে গ্রামে , হোটেল রেস্টুরেন্ট বা বাজারে মুদি দোকানে ৩৫- ৪০ টাকা ধরে বিক্রি করে দেয় । এদিকে পৌর সভার দাউদনগর মহল্লার রেল স্টেশন ক্ষুদ্র ফল ব্যবসায়ী মোঃ ছায়েদ আলী বলেন , বাজারের চেয়ে কম দামে আটা ওএমএস ডিলার কাছে আটা পাওয়ায় দিন মজুরি , শ্রমিকদের জন্য অনেক সুবিধা । তাই প্রতিদিন প্রতিটি বিক্রয় কেন্দ্রে ৫ শতাধিক নিম্ন মধ্যবিত্ত পরিবারের আটা কিনতে আসছেন । এ কারণে ভীড় ও বেশি । বাগুনীপাড়া আশ্রয়ন প্রকল্পের মোহাম্মদ আলী ও আবু রবি দাস বলেন , ভাতের পাশাপাশি রুটি খেতে অনেকেই পছন্দ করে এবং অসুস্থ রোগীরা আটা ক্রয় করে নিতে ইচ্ছুক । অবশ্য আমরা ৫ কেজি আটা ১২০ টাকা করে নিচ্ছি। পৌর সভায় ৬ জন নিয়োগকৃত ডিলারকে ৩ হাজার কেজি আটা বরাদ্দ দেয়া যায় বা বর্তমান দুই ডিলারকে ৩ হাজার কেজি আটা দেয়া হলে নিম্ন মধ্য বিত্তরা আটা পেয়ে যাবে । আমরা দাবি সরকারি আটা আরো বরাদ্দ দেয়া হউক । এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকতা মোঃ রেজাউল ইসলাম বলেন , বর্তমান ৬ জন ডিলার মধ্যে ২ জনকে ১ হাজার কেজি আটা প্রতিদিন দেওয়া হচ্ছে । ১ হাজার কেজি আটা দুই ডিলার ২ শ জনের মাঝে বিক্রি করবে । পর্যায় ক্রমে ঐ ডিলারকে ধাপে ধাপে দেওয়া হবে । ওএমএস আটা বরাদ্দ মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ হয় । বরাদ্দ বাড়ানো – কমানোর বিষয়টি আমাদের হাতে নেই । আর আটা বরাদ্দ বাড়ানো জন্য বিষয়টি আমাদের আলোচনায় আছে । অনুমতি পেলেই বিক্রয় কেন্দ্রে আটা দেওয়া হবে । এ প্রসঙ্গে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস বলেন , পৌর সভায় নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংখ্যা খুব বেশি । ওএমএস আটা দাম কম হওয়ায় মানুষের ভীড় হচ্ছে । আমি চেষ্টা করছি সরকারি আটা বরাদ্দ বাড়ানো জন্য উর্ধতনের কাছে জানানো হয়েছে ।



আপনার মতামত লিখুন