খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৫০

মো. শহীদুল ইসলাম, (শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ)
প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৭:১১ অপরাহ্ণ
শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৫০

শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে গিয়ে ১জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন যাত্রী। নিহতদের দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শাহীবকা গ্রামের হানিফ মিয়া ( ৬০) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামের রাজু মিয়া (৩৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী এনা বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রিয়েল কোচ বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জন মারা যান ও অন্তত ৫০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এছাড়া আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।


খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের স্থানীয় হাসপাতাল ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ঘন্টাখানেক যান চলাচল বিঘিœত হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান ও ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালানো হয়। এ ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাসপাতালে আহত অনেকেরই অবস্থা আশঙ্কাজনক রয়েছে। নিহতদের নাম ও পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে।
হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোমেন উদ্দিন চৌধুরী বলেন, আহতদের সবার অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা দিতেই চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।