খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জীবনের সর্বস্ব দিয়ে হলেও ​দুর্নীতি, মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত জামালপুর গড়তে চান – এমপি পদপ্রার্থ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১:৪৬ অপরাহ্ণ
জীবনের সর্বস্ব দিয়ে হলেও ​দুর্নীতি, মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত জামালপুর গড়তে চান – এমপি পদপ্রার্থ

জামালপুর প্রতিনিধি : জীবনের সর্বস্ব দিয়ে হলেও ​দুর্নীতি, মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত জামালপুর গড়তে চান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট ওয়ারেছ আলী মামুন।

তিনি বুধবার বিকালে জামালপুর প্রেসক্লাব প্রাঙ্গনে নির্বাচনী পথ সভায় এসব কথা বলেন। এর আগে তিনি ঢাকা থেকে জামালপুর ফেরার সময় ঘোড়াধাপ, ভারুয়াখালী, গোপালপুর, লাহীড়িকান্দা, নান্দিনা, শরিফপুর, তমালতলা চত্বরসহ অন্তত ৩০ টি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। এসব সভায় তিনি ধানের শীষে ভোট প্রার্থণা করেন।

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন সহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, শহর বিএনপি এবং দলের অঙ্গ সংগঠনের কায়েক হাজার নেতা-কর্মী তার সাথে ছিলেন।

ঢাকা থেকে জামালপুর ফেরার সময় মহা সড়কের দুইপাশে বিএনপির নেতা-কর্মী-সমর্থক ছাড়াও হাজার হাজার ভোটার হাত উচিয়ে ওয়ারেছে মামুনকে সমর্থন জানিয়ে উচ্ছাস প্রকাশ করেন। দলীয় কর্মী সমর্থক ও ভোটারদের ভালোবাসায় সিক্ত ওয়ারেছ আলী মামুন বুধবার সকালে জামালপুর সদরের চরাকাঠি সীমানায় পৌঁছলেও মাত্র ২৭ কিলোমিটার পথ পারি দিয়ে শহরে পৌঁছাতে সারাদিন লেগেছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।