খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

হবিগঞ্জ-৪

বিএনপি প্রার্থী সৈয়দ ফয়সল এর প্রচারণা তুঙ্গে

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ
বিএনপি প্রার্থী সৈয়দ ফয়সল এর প্রচারণা তুঙ্গে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জ- ৪ (মাধবপুর – চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল এর নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনির নির্বাচনী টিমের সদস্যরা ধানের শীষ প্রতীক এর পক্ষে ভোট চেয়ে প্রতিটি গ্রামে মহল্লা, হাট বাজারে দোকান পাঠ চা-বাগান শ্রমিকদের ঘরে ঘরে ব্যস্ত সময় পার করছেন। চলছে ব্যাপক গণসংযোগ উঠান বৈঠক লিফলেট বিতরণ পথসভা ও নির্বাচনী মিছিল। সর্বস্তরের হাজার হাজার মানুষের অংশগ্রহণে নির্বাচন এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। সৈয়দ মোঃ ফয়সল এর নেতৃত্বে বিএনপি কর্মী সমর্থন কারী ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছেন। বিশেষ করে তরুণ প্রজন্ম, যুবক ও বয়স্কদের প্রথম বারের ভোটারদের মধ্যে তার প্রচারণা ব্যাপক চুনারুঘাট – মাধবপুর উপজেলায় সাড়া ফেলেছে । শিক্ষিত, ক্লিন ইমেজের এই প্রার্থী জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন । ৩১ দফা নির্বাচনী অঙ্গীকারে স্থান পেয়েছে শিক্ষা , স্বাস্থ্য , যোগাযোগ , কৃষি , দরিদ্র বিমোচন , শিল্পায়ন , তরুণ- তরুণী উদ্যোক্তা সৃষ্টি সহ মানবসম্পদ উন্নয়ন । চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে কথা বলে জানা যায় , চা- শ্রমিক সহ গ্রামের পাড়া-মহল্লায় জনগণ পরিবর্তন চায়। তারা এবার এমন একজন প্রতিনিধি হিসেবে বেছে নিতে চান। যিনি চুনারুঘাট ও মাধবপুর উপজেলা উন্নয়ন ও চা শ্রমিক সহ জনগণের কল্যাণে আন্তরিক ভাবে কাজ করবেন । অনেকেই মনে করছেন বিএনপি এবার এমন একজন প্রার্থীকে মনোনীত করেছে , যিনি দলীয় ও ব্যক্তিগত ভাবমূর্তিতে সর্বজন গ্রহনযোগ্য। চুনারুঘাট উপজেলা সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান বলেন , সৈয়দ মোঃ ফয়সল শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন সমাজসেবক ও দূরদর্শী মানুষ । তার রাজনৈতিক চিন্তা ভাবনা তরুণ – তরুণী প্রজন্মকে অনুপ্রাণিত করে। দীর্ঘ দিন ধরে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। নির্বাচিত হলে তিনি চুনারুঘাট ও মাধবপুর উপজেলাকে একটি আধুনিক জনপদে রূপ দিতে পারবেন বলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি । চুনারুঘাট মুড়ার বন্দ দরবার শরীফের খাদেম ও বিশিষ্ট ব্যবসায়ী রাজিব আহমেদ বলেন , সৈয়দ মোঃ ফয়সল একজন শিক্ষিত , ভদ্র ও পরিশ্রমী মানুষ । তার পরিবারের ইতিহাসই জনগণের সেবার ইতিহাস । আমি দেখেছি , তিনি ব্যক্তিগত লাভ-লোকসান না ভেবে মানুষের কল্যাণে কাজ করেন । এই জনপদের মানুষ এখন এমন একজন নেতার অপেক্ষায় আছে , যিনি দলমত নির্বিশেষে সবার পাশে দাঁড়াবেন। মাঠের যে সাড়া আমরা পাচ্ছি , তাতে মনে হচ্ছে এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকের জয় অবধারিত। এদিকে মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী শফিক আহমেদ চিশতী সফি বলেন , আমরা দেখেছি সৈয়দ মোঃ ফয়সল মাঠের মানুষ । তার নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা কাজ করছে । পৌর সভা ও ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেক গ্রামে পাড়া-মহল্লায় ও চা বাগানে সবাই ধানের শীষ প্রতীক এর পক্ষে কাজ করছেন । তিনি একজন সৎ , যোগ্য, সাহসী , আদর্শবান , সহজ-সরল সাদা মনের একজন প্রার্থী । ইনশাআল্লাহ এবারের নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হবেন । তিনির প্রতি ওলি-আউলিয়াদের চায়ায় আল্লাহ যেন তিনিকে নির্বাচনে বিজয়ী করে দেন আমরা দোয়া করি । এর মধ্যে আল্লাহ যেন উনাকে সুস্থ রাখেন আমরা তিনির জন্য দোয়া কামনা করি । মাধবপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সদস্য আলা উদ্দিন রনি বলেন , প্রার্থী প্রচারণায় প্রতিদিনই যোগ দিচ্ছেন নতুন মুখ । ব্যবসায়ী , শিক্ষক , কৃষক , শ্রমিক সহ বিভিন্ন পেশাজীবি মানুষ প্রকাশ্যে সমর্থন জানাচ্ছেন ধানের শীষ প্রতি । সামাজিক যোগাযোগ মাধ্যমে ও চলছে ব্যাপক প্রচারণা । সেখানে তরুণ প্রজন্ম সৈয়দ মোঃ ফয়সল পাশে দাড়াচ্ছেন। আশাকরি লক্ষাধিক ভোটে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে ইনশাআল্লাহ । অপরদিকে ২৩ চা বাগানের সংগঠন এর লস্করপুর ভ্যালির সাবেক সভাপতি অবিরত বাকতি বলেন , মাধবপুর – চুনারুঘাট উপজেলার মানুষ এখন পরিবর্তনের হাওয়া অনুভব করছে । জনগণ বুঝে গেছে , উন্নয়নের নামে অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন হয়না। সৈয়দ মোঃ ফয়সল একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ , যিনি কথার চেয়ে কাজে বিশ্বাস করেন । তিনি নির্বাচিত হলে এই মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় শিক্ষা , যোগাযোগ কৃষি খাতে বিপ্লব ঘটাবেন । জনগণ তার পক্ষে একতাবদ্ধ হয়ে পড়ছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।