হবিগঞ্জে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ১৯২তম গণশুনানি অনুষ্ঠিত
হবিগঞ্জ জেলার দুর্নীতি বিরুদ্ধে একতাবদ্ধ হই, স্লোগান সামনে রেখে সামাজিক সচেতনতা বৃদ্ধি সরকারি স্বায়ত্তশাসিত দপ্তর সংস্থা সমূহে সেবার মান বৃদ্ধি , সেবা গ্রহিতাদের হয়রানি রোধে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্য সোমবার সকাল ১০ থেকে সারাদিন ব্যাপী হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন ( দুদক) এর ১৯২ তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন । প্রধান অতিথি বলেন আমরা দুর্নীতি দমন কমিশন যে কাজে এসেছি এটি হচ্ছে গণশুনানি। যদি আজকে এখানে একটা গণভোট করি আমরা কে কে দুর্নীতি চাই না । কতভাগ ভোট পড়বে চাই না’র পক্ষে? শতভাগ। শতভাগ যদি চাই না চাই না’র পক্ষে পড়ে , তাহলে এবার এই জেলায় দুর্নীতি হয় কিভাবে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ‘চাই না’ এবং চাই এর মাঝখানে একটা ফাঁক আছে । ওই ফাঁকটা পূরণ করতে এই অনুষ্ঠান । এটা মূলত এক ধরনের জাগরণীর অনুষ্ঠান ।
বিশেষ অতিথির বক্তব্য কমিশনার (তদন্ত) মিয়া মুহাম্মদ আলী আকবার আজিজী বলেন সেবাগ্রহীতাগণ তাদের প্রাপ্য সেবা পেতে তারা আইনগত অধিকার সংরক্ষণ করেন । সেবাদাতা গুলো সেবা দেয়ার জন্য আইনগত ভাবে বাধ্য কিন্তু ব্যত্যয় ঘটে । আর ব্যত্যয় ঘটে বললেই সেবাগ্রহীতাগণ নিপীড়নের শিকার হন “। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম , দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন , হবিগঞ্জ পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান প্রমূখ । হবিগঞ্জ জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন সভাপতিত্বে গণশুনানি বিভিন্ন সরকারি অফিসের সেবা প্রাপ্তিতে হয়রানি শিকার বা সেবা বনচিত সংক্ষুদ্ধ ৯ টি উপজেলার জনসাধারণ তাদের অভিযোগ গুলো হবিগঞ্জ জেলার সরকারি দপ্তর কর্মকর্তার উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন ।
একই সেবা বনচিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড.মোহাম্মদ আব্দুল মোমেন তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহন করেন । গণশুনানিতে দুদকের তফসিল ভুক্ত ৮১ টি অভিযোগের শুনানি হয়। যার মধ্যে ৩ টি অভিযোগ অনুসন্ধানে নেয়া হয়েছে । ৬০টি অভিযোগ নিষ্পত্তি করা হয় । বাকি অভিযোগ গুলো প্রতিবেদন দাখিল সাপেক্ষে নিষ্পত্তি করা হবে জানান । সরকারি পরিসেবা প্রাপ্তি নিশ্চিত করণ এবং সরকারি কর্মকর্তা – কর্মচারীদের মাঝে সততা , নিষ্ঠা , জবাবদিহিতা , মূল্যাবোধ বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই গণশুনানির মূল অভিপ্রায় ।
এর আগে গণশুনানিতে জনসাধারণের স্বতস্ফুর্ত অংশ গ্রহনের জন্য হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সপ্তাহ ব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ বুথ স্থাপন সহ বিভিন্ন গণমাধ্যমে দুদক এর পক্ষ থেকে ব্যাপক প্রচার – প্রচারণা করায় জেলার গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে । গণশুনানি সরাসরি সেবা দাতা কর্মকর্তা – কর্মচারী, সকল শ্রেণির পেশা নাগরিক , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন