খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পটুয়াখালী-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী রূপরেখা

বিনা ভাড়ায় নদী পারাপার ও বিনা সুদে ঋণের ঘোষণা

সোহেল রানা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ
বিনা ভাড়ায় নদী পারাপার ও বিনা সুদে ঋণের ঘোষণা

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ শাহ আলম আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনী ইশতেহার ও উন্নয়নমুখী ভিশন তুলে ধরেছেন।

গতকাল রাত ৯ ঘটিকায় ২৪-১১-২০২৫ গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে একগুচ্ছ পরিকল্পনার কথা জানান। সংবাদ সম্মেলনে মুহাম্মদ শাহ আলম স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে যুগান্তকারী ঘোষণা দেন। তিনি বলেন, “জনগণ আমাকে নির্বাচিত করলে গলাচিপা খেয়াঘাটে যাত্রীদের খেয়া ভাড়া নেয়ার দীর্ঘদিনের প্রচলন সম্পূর্ণ বন্ধ করে দেয়া হবে।

সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে এবং কোনো খরচ ছাড়াই নদীপথে চলাচল করতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে।” এলাকার দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তিনি একটি বিশেষ আর্থিক পরিকল্পনার কথাও উল্লেখ করেন। তিনি জানান, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে ‘বিনা সুদে ঋণ প্রদান কার্যক্রম’ চালু করা হবে। এছাড়া এলাকার শিক্ষার মান উন্নয়নে তিনি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ার প্রতিশ্রুতি দেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় জনবল নিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন এবং মেধার বিকাশে শিক্ষা খাতে ব্যাপক সংস্কারের পরিকল্পনার কথা উল্লেখ করেন জামায়াতের এই প্রার্থী। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে মুহাম্মদ শাহ আলম বলেন, “জনগণ যদি আমাকে দেশ ও সমাজের সেবা করার সুযোগ দেয়, তবে আমি একটি উন্নত, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাব। গলাচিপা ও দশমিনাকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।

এ সময় দলের স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।