খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শ্রীপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫

অমলেন্দু সরকার, শ্রীপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ
শ্রীপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫

দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি, নতুন এই প্রতিপাদ্য সামনে রেখে , মাগুরা শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী র‍্যালি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।

আজ বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে অনুষ্ঠিত, শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত। শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মামুন খানের সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা কৃত্রিম প্রজনন উপ-পরিচালক ডাঃ পুষ্পেন কুমার সিকদার । অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা কৃষি অফিসার, নাহিদ সুলতানা । সদ্য বিদায় পরিচালক, ডঃ নুরুল্লাহ মোহাম্মদ আহসান। শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ইদ্রিস আলী। পল্টি শিল্পের পক্ষ থেকে বক্তব্য রাখেন,শ্রীপুর উপজেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু দাউদ মিয়া । এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথি,বিভিন্ন ঔষধ কোম্পানির অতিথি বৃন্দ, খামারি বৃন্দ , প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আগত সুধী মন্ডলীরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার, ডঃ মোঃ হুসাইন রাসেল । অনুষ্ঠানের শুরুতে র‍্যালি, খামারিদের ১৬ টি স্টল প্রদর্শনী আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।