খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীতে চাঁদা না পেয়ে গৃহবধূর শ্লীলতাহানি।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১:০০ পূর্বাহ্ণ
রাজশাহীতে চাঁদা না পেয়ে গৃহবধূর শ্লীলতাহানি।

নিজস্ব প্রতি‌বেদক।
রাজশাহী শহরের ভদ্রা এলাকায় মোঃ জাহাঙ্গীর হোসেনের বাড়িতে লুটপাট ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত ১১টার দিকে শহরের চন্দ্রিমা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। মোঃ জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মোছাঃ সুবর্না খাতুন জানান রাত ১১ টার দিকে ২ জন পুলিশ এবং ৩ জন লোক মোঃ জাহাঙ্গীর হোসেনের খোঁজে বাড়িতে আসে।

পুলিশ সুবর্না খাতুনকে জানায় যে মোঃ জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগ আছে। পরে মোঃ জাহাঙ্গীর হোসেনের কে না পেয়ে পুলিশ চলে গেলেও ঐ ৩ জন সন্ত্রাসী বাড়িতে অবস্থান করে লুট-পাট চালায়।

সন্ত্রাসীরা নিজেদেরকে বসুন্ধরা গ্রুপের এমডি ও বিএনপিপন্থী ব্যবসায়ী আনভীরের লোক বলে পরিচয় দেয়। তারা সুবর্না খাতুনের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

এক পর্যায়ে তারা সুবর্না খাতুনের শ্লীলতাহানি করলে সুবর্না খাতুন এবং তার সন্তানদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। এই পরিস্থিতিতে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

প্রসঙ্গত, মোঃ জাহাঙ্গীর হোসেন, আনভীরের সাথে পেশাগত দ্বন্দে জড়িয়ে জীবন নাশের হুমকির প্রেক্ষিতে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে আছেন। সন্ত্রাসীরা আনভীরের লোক হওয়ায় এই ঘটনায় সুবর্না খাতুন মামলা করতে ভয় পাচ্ছেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।