খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

হবিগঞ্জে “সুষ্ঠু নির্বাচন ও গনতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠক

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
হবিগঞ্জে “সুষ্ঠু নির্বাচন ও গনতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠক

হবিগঞ্জে “সুষ্ঠু নির্বাচন ও গনতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা” এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টা দিকে হবিগঞ্জ জেলা পরিষদ কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গণতন্ত্র শক্তি শালী করণ কার্যক্রমের আওতায় সুশাসনের জন্য নাগরিক – সুজনের জন্য সভাপতি এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননন্দিত সাবেক ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – সুজন-সুশাসনের জন্য নাগরিক এর কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী দিলীপ সরকার । গণতন্ত্র শক্তি শালী করণ কার্যক্রম বিষয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – সুজন- সুশাসনের জন্য নাগরিক জেলা সহ-সভাপতি গোলাম রব্বানী , মহসিন চৌধুরী , পার্থ প্রতিম দাস, এডভোকেট আঃ মালেক হৃদয়,জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, প্রিন্সিপাল জহুর আতিকুল ইসলাম সোহাগ , এডভোকেট মনমোহন দেব নাথ,শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুল সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক মোঃ আব্দুর রকিব , এডভোকেট ফাতেমা ইয়াসমিন , অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন রুমি, মোঃ সিরাজুল ইসলাম , দেওয়ান সোয়েব রেজা, তানভীর হোসেন , ওয়াহিদ উদ্দিন , সাংবাদিক মীর সাজন, ইন্জিনিয়ার আতাউর রহমান , সাংবাদিক শাহ আলম , নাছির উদ্দীন , হোমিওপ্যাথিক চিকিৎসক মহসিন আহমেদ , শামিম আহমেদ , শিরিন আক্তার সোনিয়া , বাহার মিয়া , শেখ সাইদুর রহমান , আফজাল হোসেন , এডভোকেট নুরুল আমীন , জুয়েল আবদুল্লাহ আবির , আতিকুল বারী আওয়াল, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমূখ । ” সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবচ ” প্রতিপাদ্য আয়োজিত এ অনুষ্ঠানে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা, রাজনৈতিক , শিক্ষা বিদ, আইনজীবী , সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নেয়। বক্তারা বলেন , গণতান্ত্রিক যাত্রার প্রথম ধাপ হলো সুষ্ঠু নির্বাচন । নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা, আস্থা ও জবাবদিহি প্রতিষ্ঠা না হলে গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত হয়। বৈঠকে বক্তারা আরো বলেন , নির্বাচন কেবল একটি দিনের ঘটনা নয়;এটি একটি কাঠামো বদ্ধ না হলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে হয়ে পড়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের স্বাধীনতা রাজনৈতিক সদিচ্ছা এবং নাগরিক সমাজের সক্রিয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।