খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জামালপুরে বিএনপির নেতা ইসলামী আন্দোলনে যোগদান, জেলা জুড়ে তোলপাড়

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:০৪ অপরাহ্ণ
জামালপুরে বিএনপির নেতা ইসলামী আন্দোলনে যোগদান, জেলা জুড়ে তোলপাড়
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ তালুকদার ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন,জামালপুর জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক  মাওলানা সুলতান মাহমুদ সিরাজী।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সাথে আবদুর রউফ তালুকদার ইসলামী আন্দোলনের  ও বিএনপি’র প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে দেখা করে এই দলে যোগ দেন । ওই দিন রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী আন্দোলনের আমিরের সাথে তুলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে জামালপুর জেলা জুড়ে  ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। এর আগে গত ১০ ডিসেম্বর বকশীগঞ্জ তালুকদারের নিজ বাড়িতে  ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য হওয়ার জন্য একটি ফরম পূরণ করেছেন তিনি। এ সময় দুই দলের অনেক নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্র থেকে জানাযায়, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) হেভিওয়েট  বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও জামায়াতের মনোনীত প্রার্থী নাজমুল হক সাঈদীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ের মালা গলায় পড়বেন এই প্রত্যাশা নিয়ে গত ১৯ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তালুকদার । স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরে উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটেছেন তিনি। প্রতিদিন মোটরসাইকেল শোডাউন, সভা-সমাবেশ ও মতবিনিময় করছেন। কিন্তু হুট করে আবদুর রউফ তালুকদার ইসলামী আন্দোলনে যোগদান করে প্রাথমিক সদস্যপদ নেন।  এ ঘটনাকে কেন্দ্র করে জামালপুর জেলা জুড়ে হচ্ছে আলোচনা সমালোচনা। এ বিষয়ে কথা বলতে আবদুর রউফ তালুকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।