খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মহান বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সম্মাননা স্মারক গ্রহণ।

তা‌নিয়া আক্তার, সিরাজ‌দিখান মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি
প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ণ
মহান বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সম্মাননা স্মারক গ্রহণ।

মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচিতে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কুদ্দুস ধীরনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজন।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বিজয় দিবসের মতো গৌরবোজ্জ্বল দিনে সাংবাদিকদের এই সম্মাননা তাদের দায়িত্ববোধ ও পেশাগত অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্মাননা স্মারক গ্রহণ শেষে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ ও জনগণের কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

তারিখঃ ১৭-১২-২৫ইং

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।