খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

একজন দক্ষ ও জনবান্ধন প্রশাসক

ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া

ফারুক আহমেদ খান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ণ
ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ইতিমধ্যে যোগদান করেছেন সেটু কুমার বড়ুয়া। তিনি ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে গত ১৮ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগ নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালনরত সেটু কুমার বড়ুয়াকে বদলি করে ফরিদগঞ্জে পদায়ন করা হয়।

প্রশাসনিক অঙ্গনে কুমার বড়ুয়া একজন সৎ, দক্ষ, কর্মঠ ও জনবন্ধন কর্মকর্তা হিসেবে পরিচিত। এর আগে বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করে তিনি মাঠ প্রশাসনে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। সেটু কুমার বড়ুয়া ইতিপূর্বে চাঁদপুর জেলার মতলব উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) এসি ল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন। এসি ল্যান্ড হিসেবে দায়িত্ব পালন কালে তিনি মাঠ পর্যায়ের সাধারন মানুষ ও কৃষকদের একজন প্রিয় মানুষ হিসেবে নিজেকে উপস্হাপন করেছেন।

এসি ল্যান্ড হিসেবে দায়িত্ব পালন কালে তিনি কৃষকদের হয়রানি বন্ধ এবং ভুমি সেক্টরকে দালাল মুক্ত করেছেন এবং সাধারন মানুষ যাতে খুব সহজে তাদের জায়গা জমি সংক্রান্ত সকল কাজ সহজভাবে সমাধান করতে পারে সেব্যাপারে তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন। ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেই ইতিমধ্যে তিনি ফরিদগঞ্জকে একটি আধুনিক উপজেলা হিসেবে দেখতে বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছেন। সন্ত্রাস ও মাদকমুক্ত ফরিদগঞ্জ গড়তে তিনি বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কথা বলেছেন।

সাধারন মানুষের প্রত্যাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া ফরিদগঞ্জে আইন শৃঙ্খলা ও মাদকমুক্ত রাখতে সক্ষম হবেন। তিনি প্রায়ই উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। সাধারন মানুষের সাথে আলাপ আলোচনা করেন। সুবিধাবঞ্চিত মানুষের পাশে সরকারের দেয়া সকল সাহায্য সহযোগিতা প্রদান করেন। অসহায় মানুষেরা যাতে সরকারের দেয়া সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে সেটি নিশ্চিত করে যাচ্ছেন।

ইতিমধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তি ও সুশীল সমাজের অনেকেই সেটু কুমার বড়ুয়ার প্রশাসনিক দক্ষতার প্রসংশা করেছেন। ফরিদগঞ্জে তার দায়িত্ব গ্রহণে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরো গতিশীল ও জনকেন্দ্রীক হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।