খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভূরুঙ্গামারীতে ‘ফুল’ বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাসুদ আল করিম, উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৯:০৩ অপরাহ্ণ
ভূরুঙ্গামারীতে ‘ফুল’ বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ২৭/১২/২০২৫ শনিবার Fight Untill Light (FUL) এর উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রাথমিক বেসরকারি বৃত্তি পরীক্ষা।

উপজেলার সকল কিন্ডারগার্টেন ও কিছু সংখ্যক সরকারি প্রাইমারি স্কুলের মোট আট শতাধিক শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহন করে৷ সকাল ১১ টায় উপজেলার নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয় এবং দেড় ঘন্টা ব্যাপী চলে।

‘ফুল ‘ ২০২৪ সাল থেকে এই পরীক্ষা চালু করে এবং বেসরকারী স্কুলগুলো থেকে ব্যাপক সাড়া পায়। ‘ফুল’ কর্তৃপক্ষ জানায় যে এরকম বৃত্তি পরীক্ষা ছাত্র -ছাত্রীদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহন করার ও চ্যালেঞ্জ গ্রহন করার মানসিকতা বৃদ্ধি করবে।

পরবর্তীতে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও এই ধরনের কার্যক্রমের উদ্যোগ নেয়া হবে বলে তাঁরা জানান৷ চলতি শিক্ষাবর্ষে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনিশ্চিত হওয়াতে অভিভাবকবৃন্দ ‘ফুল’ এর এই বৃত্তি পরীক্ষাকে স্বাগত জানায়। কয়েকজন অভিভাববকের সাথে কথা বলে জানা যায় যে তাঁরা এই বৃত্তি পরীক্ষায় তাঁদের সন্তানকে অংশগ্রহন করাতে পেরে খুব খুশি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।