খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চুনারুঘাট-মাধবপুর- ৪ আসনে ধানের শীষ প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল এর পক্ষে মনোনয়নপত্র দাখিল

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
চুনারুঘাট-মাধবপুর- ৪ আসনে ধানের শীষ প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল এর পক্ষে মনোনয়নপত্র দাখিল

হবিগঞ্জের চুনারুঘাট মাধবপুর ০৪ ত্রিয়োদশ সংসদীয় আসনে ধানের শীষ প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল এর পক্ষে আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের হাতে সৈয়দ মোহাম্মদ ফয়সল এর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয় । মনোনয়নপত্র দাখিল কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও নিরপেক্ষ অসংখ্য ভোটার ব্যাপক উপস্থিতি ছিল।

এসময় ধানের শীষ পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ ইসফাক আহমেদ , মাধবপুর উপজেলা পরিষদের জননন্দিত বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান , চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান , চুনারুঘাট উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম , সাবেক পৌর সভা মেয়র নাজিম উদ্দিন শামসু , উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক তালুকদার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক দিদার আলী হোসেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিক মিয়া মহালদার সদস্য সচিব জালাল আহমেদ, প্রথম যুগ্ম আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম , উপজেলা ছাত্র দলের সভাপতি আরিফুর রহমান, মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি , নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের জননন্দিত সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভা বিএনপি সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি সহ সকলেই ধানের শীষ প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল কে বিজয় নিশ্চিত করতে সকালে ঐক্যবদ্ধ ভাবে মাঠ পর্যায়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।