মেয়ের জামাই এর হাতে শশুর নিহত, শাশুড়ি, স্ত্রী ও স্ত্রীর বড় ভাই যখম
আসামি খুনি হাসান মামুন
চাঁদপুরে হাসান মামুন নামে নিজ মেয়ের জামাইয়ের হাতে নিহত হয়েছেন প্রকৌশলী আব্দুল কাদির। যৌতুকের দাবিতে বাক-বিতণ্ডার জেরে স্ত্রীকে মুখে মুখে তালাক দেয় এ বিষয়ে স্ত্রী মা বাবা ও ভাইকে তাদের বাসায় আসতে বলে।
সেখানে এসে এ ধরনের পরিস্থিতি দেখে শশুর শাশুড়ি এবং স্ত্রীর বড় ভাই তাকে বুঝাতে গেলে শাশুড়ি ও স্ত্রীর বড় ভাইকে বেধরক পিটাতে থাকে মামুন। তাদের রক্ষা করতে শশুর প্রকৌশলী আব্দুল কাদের এগিয়ে গেলে তাকেও বেধড়ক মারধর করে মামুন।
পরবর্তীতে আব্দুল কাদেরকে চাঁদপুরের চেয়ারম্যান-ঘাটাস্থ আমেনা মঞ্জিল নিজের বাড়িতে নিয়ে গেলে তৎক্ষণাৎ দাঁড়ানো অবস্থা থেকে মেঝেতে পড়ে গিয়ে মাথা ফেটে যায়, এবং প্রচুর রক্তক্ষরণ হয়ে হাসপাতালে নেয়ার পূর্বেই মৃত্যুর মুখে ঢলে পড়ে।
ঘটনার কিছুক্ষণ পর চাঁদপুর মডেল থানায় অবহিত করা হলে থানার অফিসার ইনচার্জ জনাব ফয়েজ আহমেদ এবং অফিসার ইনচার্জ তদন্ত আওলাদ হোসেনের নেতৃত্বে পুলিশ বাহিনী খুনি হাসান মামুনকে গ্রেফতার করতে সক্ষম হন।
এ ব্যাপারে চাঁদপুর সদর থানায় অভিযোগ করা হয়েছে এবং মামলা রুজু করার প্রস্তুতি চলছে। এদিকে আগামী দিন বাদ জোহর চাঁদপুর জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে প্রকৌশলী আব্দুল কাদেরের জানাজা অনুষ্ঠিত হবে।



আপনার মতামত লিখুন