খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শায়েস্তাগঞ্জে মরহুম সৈয়দ কমর উদ্দিন এর সহধর্মিণী ও সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর এর মাতার দাফন সম্পন্ন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
শায়েস্তাগঞ্জে মরহুম সৈয়দ কমর উদ্দিন এর সহধর্মিণী ও সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর এর মাতার দাফন সম্পন্ন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মরহুম সৈয়দ কমর উদ্দিন ওরপে মামুদ মিয়া এর সহধর্মিণী ও শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুরের মাতা রওশন আরা দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার পৌরশহরে দাউদ নগর গ্রামের মধ্যম সাহেব বাড়ীর মরহুম সৈয়দ কমর উদ্দিন ওরপে মামুদ মিয়ার সহধর্মিণী ও শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর মাতা রওশন আরা (৮৫) গত মঙ্গলবার দিনগত রাত বুধবার ১টায় নিজ বাড়িতে বার্ধক্য জনিত ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে ৩ ছেলে , ৩ মেয়ে , নাতি-নাতনি , অসংখ্য আত্মীয় স্বজন সহ অনেক গুন গ্রাহী রেখে গেছেন । তার মৃত্যু খবর শুনে অসংখ্য আত্মীয় স্বজন, গ্রাম সহ বিভিন্ন এলাকার শত শত নারী-পুরুষ মরহুমার বাড়িতে ভীড় জমে দেখার জন্য কিন্তু অনেক আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

এদিকে বুধবার (১৪ জানুয়ারি) বাদ জোহর নামাজের পর দাউদনগর সাহেব বাড়ী শাহী ঈদগাহ মাঠে শত শত মুসল্লি জানাজা নামাজ অংশ নেয়। জানাজা নামাজ শেষে দাউদনগর মধ্যম সাহেব বাড়ীর অধীনেস্থ শাহ সৈয়দ হাসান উল্লা ওরপে শাহ সৈয়দ নাসির প্রকাশ ছাওয়ালপীর বা জিন্দা শিশু পীর বা ছাওয়ালপীর (রহঃ) এর পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন করা হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।