খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আশুলিয়ার জামগড়ায় জলাবদ্ধতা নিরসনে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ

নাজমুল, আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
আশুলিয়ার জামগড়ায় জলাবদ্ধতা নিরসনে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ

 

ঢাকার প্রধান শিল্পাঞ্চল আশুলিয়ায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে অর্ধদিবস দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬ইং) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় হাজার হাজার মানুষ এ মানববন্ধনে অংশ নেন। কর্মসূচির ফলে ঢাকা-আশুলিয়া বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও যাত্রীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য ও আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়া। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় এলাকাবাসী সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। প্রশাসনের নীরবতা জনগণকে রাজপথে নামতে বাধ্য করেছে।”

এছাড়াও বক্তব্য দেন বিএনপি নেতা আহসানুল্লাহ ভুঁইয়া, ইসমাইল হোসেন মোল্লা, আক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামগড়া চৌরাস্তায় জালাল প্লাজার মালিক হাজী সোহরাব হোসেন মীর, বিএনপি নেতা তালুকদার হাজী তোফাজ্জল হোসেনসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, অবিলম্বে আশুলিয়ার জামগড়া এলাকায় জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে অংশ নেওয়া সকলের একটাই দাবি-এলাকার স্থায়ী জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধান।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।