খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে ভোর রাতে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

সোহেল রানা, (গলাচিপা) পটুয়াখালী
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১:০০ অপরাহ্ণ
গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে ভোর রাতে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গলাচিপা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ২২/১/২০২৬ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হাসপাতালের স্টোর রুমে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়লেও রোগীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকল রোগীকে নিরাপদে রাখা সম্ভব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের তীব্রতা স্টোর রুমের মধ্যেই সীমাবদ্ধ ছিল, ফলে বড় ধরণের দুর্ঘটনা এড়ানো গেছে। আগুনের সূত্রপাত ঠিক কোথা থেকে বা কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ধারণা করছে, এই ঘটনায় কোনো দুষ্কৃতিকারী বা নাশকতার হাত নেই। সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সঠিক কারণ উদঘাটন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।