বরিশালে চিকিৎসাধীন অবস্থায় গলাচিপা থানার পুলিশ কনস্টেবলের মৃত্যু
পটুয়াখালী জেলার গলাচিপা থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মোঃ আমজাদ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বুধবার ২১ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল আমজাদ হোসেন কনস্টেবল নং-৮৮০, বিপি-৯৩১৩১৫৬৪৯৭ দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে গলাচিপা থানায় কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে ভর্তি করা হয়েছিল। নিহত আমজাদ হোসেনের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দীন থানার কুতুবা ইউনিয়নে।
তিনি কুতুবা গ্রামের (৭নং ওয়ার্ড) মো. খোরশেদ আলমের পুত্র। তাঁর মৃত্যুতে পটুয়াখালী জেলা পুলিশ বিভাগ এবং গলাচিপা থানায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



আপনার মতামত লিখুন