খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চাঁদপুরের ফরিদগঞ্জের বালিথুবা ইউনিয়নে চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ হান্নান এর দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক

ফারুক আহমেদ খান, বিশেষ প্রতিনিধি : 
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
চাঁদপুরের ফরিদগঞ্জের বালিথুবা ইউনিয়নে চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ হান্নান এর  দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর –৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান চিংড়ি প্রতীকে নির্বাচন করছেন।

২৮ ই জানুয়ারি ( বুধবার) ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে নেতাকর্মীরা ও সমর্থকদের অংশগ্রহণ চিংড়ি প্রতীকের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র মঞ্জিল হোসেন ভিপি. উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ খাঁন. জামাল হোসেন. মাসুদ হোসেন. উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা. ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাজুল ইসলাম এবং সাবেক সভাপতি রফিকুল ইসলাম কাঞ্চন. ও বিএনপি নেতা ও ইউপি মেম্বার মিজানুর রহমান. হাবিবুর রহমান পাটোয়ারী.শাজাহান তফদার. যুবদল নেতা. শাহ আলম.আল আমিন. সোহেল হোসেন. জহিরুল ইসলাম. মিঠুন পাটোয়ারী, কৃষক দল আলমগীর গাজী. শাহাদাত হোসেন খান. হাবিব মুন্সি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।