খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বৃহস্পতিবার বাদ আছর নিজ বাড়িতে জানাজা নামাজ

মাধবপুরে চারাভাঙ্গা সাহেব বাড়ির পীরজাদা আলহাজ্ব সৈয়দ গিয়াসুল হোসেন ফারুক এর ইন্তেকাল

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
মাধবপুরে চারাভাঙ্গা সাহেব বাড়ির পীরজাদা আলহাজ্ব সৈয়দ গিয়াসুল হোসেন ফারুক এর ইন্তেকাল

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী চারাভাঙ্গা সাহেব বাড়ির বাসিন্দা এবং তরফ রাজ্যের সেনাপতি হযরত শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) এর উত্তরসুরী বংশধর পীরজাদা আলহাজ্ব সৈয়দ গিয়াসুল হোসেন ফারুক গত বুধবার (২৮ জানুয়ারি) রাত ১০ টায় ঢাকা ল্যাব এইড হাসপাতাল আই সিইউ বার্ধক জনিত চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যু কালে তিনির বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর । মৃত্যু কালে তিনি ৩ ছেলে ২ মেয়ে , নাতি-নাতনি, দেশ-বিদেশে অসংখ্য আত্মীয়স্বজন, হাজার হাজার আশেকান ভক্ত বৃন্দ মুরিদান সহ অনেক গুন গ্রাহী রেখে গেছেন।

তিনির খবর শুনে শোকের ছায়া নেমে আসে বাড়িতে এবং আত্মীয় স্বজন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের লোকজন শত শত আশেকান ভক্ত বৃন্দ মুরিদান এলাকা সহ দূর দুরান্ত থেকে শত শত নারী-পুরুষ সহ বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মরহুম কে এক নজর দেখার জন্য ভীড় জমে কিন্তু অনেকেই কান্না ভেঙে পড়ে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাদ আছর মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে । উক্ত জানাজা নামাজে অংশ গ্রহন করার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের দাওয়াত জানিয়েছেন পরিবার পক্ষ থেকে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।