খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

হিউম্যান রাইটর্স হেলথ এন্ড এডুকেশন সোসাইটির অফিস নির্ধারণ সংক্রান্ত মাসিক বৈঠক অনুষ্ঠিত

মোঃ আঃ কুদ্দুস,  মনোহরদী উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
হিউম্যান রাইটর্স হেলথ এন্ড এডুকেশন সোসাইটির অফিস নির্ধারণ সংক্রান্ত মাসিক বৈঠক অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয়ে সংলগ্ন, আমতলী মোড়, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে হিউম্যান রাইটস হেলথ এন্ড এডুকেশন সোসাইটির অস্থায়ী কার্যালয়ে শনিবার সকালে অফিস নির্ধারণ সংক্রান্ত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব দক্ষতা ও সাবলীলতার সঙ্গে পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান আলমগীর। তাঁর সুচারু উপস্থাপনা ও সময়োপযোগী পরিচালনায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করেন।

প্রধান অতিথি উপস্থিত ছিলেন নরসিংদী জেলার এইচ আর এইচ ই এস এর ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী উপজেলার সভাপতি ফোরকান উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান আলমগীর, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান সাগর সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ ও নির্বাহী সদস্যগন।

প্রধান অতিথি সাংবাদিক মোঃ আঃ কুদ্দুস বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সংগঠনের কাঠামো সুদৃঢ়করণ, কার্যক্রমে গতিশীলতা আনা এবং সদস্যদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে মানবাধিকার সুরক্ষা জোরদার, স্বাস্থ্যসেবার পরিসর বৃদ্ধি এবং শিক্ষা খাতে উন্নয়নমূলক ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। তিনি বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতি মোঃ ফোরকান উদ্দীন বলেন, ভালো কাজের উত্তম প্রতিদান আল্লাহ তায়ালাই দেন এই প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সভাপতি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সদিচ্ছার ফলেই আজকের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। পরিশেষে সকলের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।