খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভূরুঙ্গামারীতে প্রিজাইডিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাসুদ আল করিম, ভূরুঙ্গামারী প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
ভূরুঙ্গামারীতে প্রিজাইডিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রিজাইডিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, ভূরুঙ্গামারী যৌথ বাস্তবায়নে সোমবার(২ ফেব্রুয়ারি) সকালে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রিজাইডিং অফিসারদের নির্বাচনী দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও , ভোটকেন্দ্র পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা, আচরণবিধি প্রতিপালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ভোটগ্রহণ চলাকালীন উদ্ভূত সম্ভাব্য সমস্যা ও তাৎক্ষণিক সমাধান কৌশল সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান এবং বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কর্মশালাটি আরও কার্যকর করে তোলা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে, নির্বাচন অফিসার মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন , মোঃ আসাদুজ্জামান(এডিএম) ডিসি অফিস, কুড়িগ্রাম, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিতম কুন্ডু, মুনতাসির মামুন মুন (এ এসপি) ভূরুঙ্গামারী সার্কেল, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন, প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নির্বাচন অফিসের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে প্রিজাইডিং অফিসাররা নির্বাচনী কার্যক্রমে আরও দক্ষতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে পারবেন,যা একটি অবাধ সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।