খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরীফে হাফিজিয়া মাদ্রাসার ৭ হাফেজকে পাগড়ি পরিধান ও দোয়া মাহফিল

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরীফে হাফিজিয়া মাদ্রাসার ৭ হাফেজকে পাগড়ি পরিধান ও দোয়া মাহফিল

পবিত্র শবে-ই-বরাত উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ার বন্দ দরবার শরীফের হাফিজিয়া মাদ্রাসার ৭ জন কোরআন হাফেজকে পাগড়ি পরিধান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বিকেলে মুড়ারবন্দ হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী ( রহঃ)হাফিজিয়া মাদ্রাসা কক্ষে দরবার শরীফের মোতাওয়াল্লীও খাদেমদের অর্থায়নে, সার্বিক সহযোগিতায় অত্র মাদ্রাসা আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারো মাদ্রাসার ৭জন কোরআনের হাফেজ কে পাগড়ি পড়ানো ও সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয় । এদিকে মাদ্রাসার অধ্যক্ষকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মাদ্রাসা পরিচালনা কমিটি ।

অত্র হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি ও মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি সভাপতিত্বে এবং অত্র হাফিজিয়া মাদ্রাসা অধ্যক্ষ ও দরবার শরীফ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ নিয়ামত আলী পরিচালনায় উক্ত অনুষ্ঠানে ভারতের আজমিরি দরবার শরীফ হযরত খাজা মঈন উদ্দিন চিশতী (রহঃ) দরবার শরীফের খাদেম হাজী সৈয়দ ওয়াসিম উদ্দিন চিশতী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট হাজী আলীম উল্লাহ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ একেএম আফসার আহমদ , শায়েস্তাগঞ্জ কামিল মডেল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মুফতি সাহাব উদ্দিন ।

বক্তব্য রাখেন , দরবার শরীফের খাদেম গদ্দীনিশীন পীরজাদা সৈয়দ মুরাদ আহমেদ চিশতী , পীরজাদা নজরুল ইসলাম আহমেদ চিশতী , সৈয়দ মঈনুদ্দিন চিশতী অলি , পীরজাদা হাজী সোহেল শাহ চিশতী , সৈয়দ রাজিব আহমেদ চিশতী লিমন, সৈয়দ সাবাজ আহমেদ চিশতী , সৈয়দ আদনান আহমেদ চিশতী , সৈয়দ ভিংরাজ আহমেদ চিশতী , সৈয়দ ইউনুস আহমেদ চিশতী প্রমূখ । বক্তব্য শেষে ৭ জন হাফেজ ছাত্র নাসিরনগর উপজেলা জেঠা গ্রামের মৃত সুরুক মিয়া ছেলে মোঃ খালেদ উজ্জামান মুন্না , মাধবপুর উপজেলার নারায়ণপুর গ্রামের আল আমীন ছেলে শামীম মিয়া , মাল্লা গ্রামের মুর্শেদ মিয়া ছেলে ইমরান মিয়া , বাহুবল উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের আইয়ুব আলী ছেলে আশরাফ উদ্দিন , চুনারুঘাট উপজেলার ডেউয়াতলী গ্রামের রওশন আলী ছেলে নাজমুল হোসেন সুজন , আটালিয়া গ্রামের আঃ আউয়াল ছেলে ইমন মিয়া , একডালা গ্রামের জাফর কাজী ছেলে জাবের হোসেন ( হিমেল কাজী) ৭ জন হাফেজ ছাত্র কে পাগড়ি পরিধান ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি , দরবার শরীফের মোতাওয়াল্লী – খাদেম , অত্র মাদ্রাসা শিক্ষক ও অতিথি বৃন্দ। পাগড়ি পরিধান ও ক্রেস্ট প্রধান শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।