খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীতে ইতিহাসে প্রথম, নারী-পুরুষ একসঙ্গে জামায়াতের মহাসমাবেশ

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
রাজশাহীতে ইতিহাসে প্রথম, নারী-পুরুষ একসঙ্গে জামায়াতের মহাসমাবেশ

রাজশাহী বিভাগের চারটি জেলায় আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ধারাবাহিক নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনের আগে শেষ দফার এ সফরে তিনি জোটভুক্ত প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এর মধ্যে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বড় সমাবেশ, যা আয়োজকদের ভাষ্য অনুযায়ী নারী-পুরুষের সমন্বয়ে জামায়াতের প্রথম মহাসমাবেশ।

জনসভাকে কেন্দ্র করে মাঠ প্রস্তুতি, মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সমাবেশস্থল ঘুরে দেখা যায়, মাঠের সামনের অংশ বাঁশের বেড়া ও ঘের দিয়ে নারী ও পুরুষের জন্য পৃথকভাবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা মঞ্চ এবং জুলাইয়ের আন্দোলনে আহতদের জন্য সংরক্ষিত স্থান রাখা হয়েছে। মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন সরকার বলেন, রাজশাহীর মাদ্রাসা মাঠে এবার বড় পরিসরে নারী-পুরুষের অংশগ্রহণে সমাবেশ আয়োজন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সমাবেশে ব্যাপক জনসমাগম হবে। জামায়াত আমির দেশগঠন ও নির্বাচন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলেও জানান তিনি।

নির্ধারিত সূচি অনুযায়ী, ডা. শফিকুর রহমান সকাল ১১টায় নওগাঁয় প্রথম জনসভায় অংশ নেবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ, দুপুর আড়াইটায় রাজশাহীর গোদাগাড়ী, বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মাদ্রাসা ময়দান এবং সন্ধ্যা সাড়ে ৬টায় নাটোরে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। রাজশাহী মাদ্রাসা ময়দানের সমাবেশটি আয়োজন করছে জামায়াত নেতৃত্বাধীন জোট। এতে জোটভুক্ত বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে। সমাবেশ উপলক্ষে মঙ্গলবার আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে জানানো হয়, সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদেরও উল্লেখযোগ্য উপস্থিতি নিশ্চিত করতে কাজ করা হয়েছে।

অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি সমাজ উদ্দিন মণ্ডল, এনসিপির রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক মোবাশ্বের আলী, সাবেক সদস্য সচিব আতিকুর রহমানসহ জোটের অন্যান্য নেতারা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।