ইফতার ও দোয়ার মাধ্যমে ইউপি চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা দিলেন ফারুক আহমেদ খান
ইফতার ও দোয়ার মাধ্যমে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর হওয়ার ঘোষনা দিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, তৃনমুল থেকে উঠে আসা পরিচ্ছন্ন রাজনীতিবিদ শিক্ষানুরাগী কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ খান। ফারুক আহমেদ খানের ব্যক্তিগত আয়োজনে ৬ ফেব্রুয়ারী রোজ শুক্রবার বাদ আসর বাসারা হাইস্কুলে এক ইফতার ও দোয়ার অনুষ্ঠানে আলোচনার এক পর্যায়ে তিনি এই ঘোষনা দেন।
তিনি উপস্হিত সবার উদ্দেশ্যে বলেন সমাজ পরিবর্তন করতে হলে সমাজের নেতৃত্ব পরিবর্তন করতে হবে। গতানুগতিক নেতৃত্ব দিয়ে পরিবর্তন আশা করা যায় না। তিনি আরো বলেন রাষ্ট্রের সকল পর্যায়ে জনপ্রতিনিধিদের মধ্যে পরিবর্তন আসছে। নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে। নতুনরা তাদের চিন্তা চেতনার মাধ্যমে সমাজকে বদলে দিতে শিখেছে। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

ছোট্ট পরিসরে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়নের সকল পর্যায়ের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের নেতাকর্মীসহ অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন বাসারা হাইস্কুলের শিক্ষক আমির হোসেন খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার জাহিদ হোসেন খান সুমন, ইউনিয়ন বিএনপি নেতা আঃ হান্নান পাটোয়ারী, লুৎফুর রহমান মিজি, ১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক হোসেন মোল্লা ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ মজুমদার, সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস, ৩নং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, ইউনিয়ন যুবদলের আহবায়ক এমরান হোসেন, সদস্য সচিব মোশাররফ হোসেন, উপজেলা যুবদল নেতা আহসান হাবিব, ইউনিয়ন যুবদল নেতা মামুন, হাসান পাটোয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নেকবর হোসেন, শরীফুল ইসলাম, মোঃ সোহেল, মোঃ নাছির, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মহসিন, সাধারণ সম্পাদক মোঃ নাছির, নুর হোসেন খান সহ আরো অনেকে।
ইফতারের পূর্বে সবার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।



আপনার মতামত লিখুন