খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সোনাহাট সেতু পরিদর্শন করলেন নব নির্বাচিত এম পি

মোঃ মাসুদ আল করিম, ভূরুঙ্গামারী প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
সোনাহাট সেতু পরিদর্শন করলেন নব নির্বাচিত এম পি

সম্প্রতি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের ওপর সোনাহাট সেতুর কাজ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-১ ( ভূরুঙ্গামারী -নাগেশ্বরী) আসনের নব নির্বাচীত এমপি আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তিনি নব নির্মিত সোনাহাট সেতু পরিদর্শনে যান। এসময় তাঁর সাথে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার সহ প্রশাসনের অন‍্যান‍্য কর্মকর্তা ও সোনাহাট স্থলবন্দরের ব‍্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, ২০১৯ সালে সোনাহাট বেইলি ( রেল) সেতুর কিছুটা ভাটিতে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক শূন্য ১৫ মিটার দীর্ঘ নতুন একটি সেতুর নির্মাণকাজ শুরু করে সওজ। এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড যৌথভাবে নির্মাণকাজ করছে।

১৩৬ কোটি ৩৩ লাখ টাকার চুক্তিতে শুরু হওয়া সেতু ও সংযোগ সড়ক নির্মাণকাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা থাকলেও ৪ দফায় সময় ও ব্যয় বাড়িয়ে ৭ বছরেও সেতুর কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ অবস্থায় পুরোনো ও জরাজীর্ণ বেইলি সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দর হতে পণ্য আমদানি-রপ্তানি এবং কচাকাটা থানাসহ ৬টি ইউনিয়নের কয়েক লাখ মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আগামী জুনে কাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু কাজের ধীর গতির কারণে স্থানীয়দের ধারণা আগামী জুনে সেতুটি চলাচলের জন‍্য খুলে দেওয়া সম্ভব নয়। তাই সোনাহাট সেতুর কাজের অগ্রগতি দেখতে সরেজমিনে পরিদর্শনে আসেন নব নির্বাচীত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। সেতুর কাজ পরিদর্শন শেষে নির্দিষ্ট সময়ের তথা আগামী জুন মাসের মধ্যে সেতুর কাজ শেষ করার নির্দেশ প্রদান করেন তিনি।

এবিষয়ে উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার জানান, সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। ভূরুঙ্গামারী প্রান্তে সেতুর এপ্রোজ রোড় তৈরি হয়েছে। আর পর্ব প্রান্তে জমি অধিগ্রহণ নিয়ে সড়ক বিভাগ ও রেলের মধ্যে আলোচনা চলমান আছে। আশা করি আগামী জুনের মধ্যে সেতুর কাজ শেষ হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।