খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সোমবার ঈশ্বরগঞ্জের বিএনপি নেতা হারুন অর রাশিদের ১৯তম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
সোমবার ঈশ্বরগঞ্জের বিএনপি নেতা হারুন অর রাশিদের ১৯তম মৃত্যুবার্ষিকী
ঈশ্বরগঞ্জের প্রয়াত বিএনপি নেতা হারুন অর রাশিদ (হারুন সাহেব)-এর ১৯তম মৃত্যুবার্ষিকী ১৬ মার্চ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং স্থানীয় রাজনীতিতে একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।
২০০৭ সালের ১৬ মার্চ তিনি ইন্তেকাল করেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় ব্যাপক পরিচিতি অর্জন করেন। দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে তিনি দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তার নেতৃত্বে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও সক্রিয় হয়ে ওঠে বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। হারুন অর রাশিদ রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, সামাজিক ও মানবিক কাজে তার অবদান স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে আছে। দলের নেতা-কর্মীদের কাছে তিনি ছিলেন একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্ব, যিনি সবসময় সংগঠনের স্বার্থকে প্রাধান্য দিতেন।
মরহুম হারুন অর রাশিদ ঈশ্বরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরহোসেনপুর গ্রাম-এর বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে মো: জাহিদ বিন রাশিদ জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল ও মিলাদ আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসী অংশ নেবেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। এছাড়া তার রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা জানান, মরহুম হারুন অর রাশিদের আদর্শ, সততা ও সাংগঠনিক অবদান ঈশ্বরগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার কর্মময় জীবন নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।