খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত: বীর শহীদদের প্রতি প্রশাসনের ও রাজনৈতিক দলগুলোর শ্রদ্ধা

সোহেল রানা, গলাচিপা
প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত: বীর শহীদদের প্রতি প্রশাসনের ও রাজনৈতিক দলগুলোর শ্রদ্ধা

পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয় এবং সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হাসান। এ সময় তার সঙ্গে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান।

প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও, নবনির্বাচিত প্রতিমন্ত্রী নুরুল হক নূরের পক্ষে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, “আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেইসব বীর সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। তাদের আদর্শকে বুকে ধারণ করে আমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে।”

এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।