খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চন্দনাইশে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ

নিজস্ব প্রতি‌বেদকঃ
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
চন্দনাইশে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ

চন্দনাইশ উপজেলার বিএনপি নেতা মোহাম্মদ আবু জাফরের বিরুদ্ধে ক্যানাডা প্রবাসী দুই ভাই নাদির হামিদ ও রিয়াজ হামিদের বাড়ি দখলের অভিযোগ উঠেছে।

জানা গেছে, চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের মৃত আব্দুল হামিদের দুই ছেলে নাদির ও রিয়াজ এবং মেয়ে আয়েশা শারমিন দীর্ঘ দিন থেকে কানাডা প্রবাসী। তাদের অবর্তমানে তাদের চাচা মোঃ ইব্রাহিম মিয়া বাড়ির তত্বাবধান করেন। গতকাল সকালে বিএনপি নেতা মোহাম্মদ আবু জাফর এবং তার সন্ত্রাসী বাহিনী নাদির ও রিয়াজেদের বাড়ি জোরপূর্বক দখল করতে আসলে তাদের চাচা মোঃ ইব্রাহিম মিয়া বাধা প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে সন্ত্রাসীরা মোঃ ইব্রাহিম মিয়াকে প্রাণনাশের হুমকি দেয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

অভিযুক্ত মোহাম্মদ আবু জাফর দাবি করেন যে, নাদির ও রিয়াজ দুই ভাই স্বৈরাচারী আওয়ামী লীগের নিয়মিত অর্থ দাতা ছিল এবং বর্তমানে তারা পতিত আওয়ামী লীগকে ফেরাতে প্রবাস থেকে অর্থ প্রেরণের মাধ্যমে এলাকায় বিশৃংখলা সৃষ্টি করছে। এই কাজে তাদের বাড়ি মূল কেন্দ্র হিসেবে কাজ করছে। তাই তাদের বাড়ি এখন থেকে বিএনপির অফিস হিসেবে ব্যবহৃত হবে।

মোঃ ইব্রাহিম মিয়া এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ জানায় যে বাড়ির মালিক নাদির ও রিয়াজের বিরূদ্ধে আওয়ামী লীগকে ফেরাতে এলাকায় টাকা ছড়ানোর অভিযোগ রয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।