খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জামালপুরে রাস্তা অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
জামালপুরে রাস্তা অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন
জামালপুরের বেলটিয়া পুলিশ লাইন রোড সংলগ্ন পলিশা গ্রামে জনসাধারণের চলাচলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে বেলটিয়া এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ, আব্দুস সাত্তার, মোফাজ্জল হোসেন ও মোতালেব হোসেন। এসময় বক্তারা বলেন, ব্যক্তিগত পারিবারিক বিরোধের জেরে স্থানীয় কবীর গং ইচ্ছাকৃতভাবে সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দেয়াল নির্মাণ ও বালু ফেলে গত ৭ দিন যাবত  সম্পূর্ণরূপে বন্ধ করে রেখেছে। এতে করে ওই এলাকার ২০ টি পরিবার চরম দুর্ভোগে পড়েছেন। বিকল্প কোনো রাস্তা না থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দৈনন্দিন চলাচলে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অবরুদ্ধ রাস্তার ভেতরে একটি মসজিদ থাকায় মুসল্লিদের নিয়মিত নামাজ আদায়ে বাধা সৃষ্টি হচ্ছে। পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান হলেও মুসল্লিরা নির্বিঘ্নে মসজিদে যেতে পারছেন না। সরকারি নকশায় অন্তর্ভুক্ত এই রাস্তা এভাবে বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি জনসাধারণের চলাচলের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে রাস্তা অবমুক্ত করার জন্য জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।