চাঁদপুরের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন এডভোকেট সেলিম উল্লাহ সেলিম
চাঁদপুর জেলার ফরিদগঞ্জের কৃতি সন্তান ছাত্রদল প্রতিষ্ঠা কাল থেকে নেতৃত্বদানকারী, জেলা যুবদল নেতা হয়ে চলমান ধারাবাহিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে বর্তমান জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ এ্যাডঃ সলিমুল্লাহ সেলিম আজ সরকারি প্রজ্ঞাপন জারি তালিকা চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক মনোনীত হলেন।
তার এই সাফল্যের মহা নায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি ও সদর আসনের সাংসদ বিপ্লবী নেতা জনাব ফরিদ আহমেদ মানিক সহ চাঁদপুর জেলার চারটি আসনের মাননীয় সাংসদ মহোদয়গন।
ইতিমধ্যে তার এই নিয়োগ দানে চাঁদপুর ও ফরিদগঞ্জের রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক পেশাজীবি সংগঠন থেকে অভিনন্দন জ্ঞাপন করেছেন।
চাঁদপুরবাসীর প্রত্যাশা নতুন জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে তিনি সততা ও নিষ্ঠার পরিচয় দিবেন এবং চাঁদপুরের অবকাঠামো উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করবেন।



আপনার মতামত লিখুন