খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ট্রাকসহ আটক ৪

শায়েস্তাগঞ্জে অলিপুর চেকপোস্টে ১ হাজার ৪০০ কেজি ভারতীয় ফুসকা জব্দ

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
শায়েস্তাগঞ্জে অলিপুর চেকপোস্টে ১ হাজার ৪০০ কেজি ভারতীয় ফুসকা জব্দ

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলা হাইওয়ে থানা অধীনেস্থ অলিপুর চেকপোস্ট ক্যাম্প অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ফুসকা জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ । বুধবার (৮ এপ্রিল) দুপুরে সিলেট থেকে চট্টগ্রাম গামী মহাসড়ক দিয়ে একটি মিনি ট্রাক তল্লাশী চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয় ।

এ সময় মিনি ট্রাক চালক ও তার হেলপার সহ আরো ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন , সুনামগঞ্জ জেলার বিসম্ভপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতার কোন গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মোঃ আবদুল্লাহ আল মামুন (৩০), সিলেট জেলার শাহপরান থানার , সিলেট মেট্রোপলিটন ৩৪ নং ওয়ার্ডের বালুচর গ্রামের মৃত হারুনুর রশিদ এর ছেলে মোঃ জাহাঙ্গীর (৩৪) , ভোলা জেলার লালমোহন উপজেলার পশ্চিম চরমেথ ইউনিয়নের ইলিশা কান্দি গ্রামের আব্দুল হক বেপারী ছেলে মিনি ট্রাক চালক মোঃ জুয়েল হক বেপারী (৩২) একই গ্রামের মফিজুল ইসলাম ছেলে হেলপার মোঃ আল আমিন (৩০)। পুলিশ সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিওিতে শায়েস্তাগঞ্জ অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প চেকপোস্ট সামনে দায়িত্বরত পুলিশ সদস্যরা সিলেট – চট্টগ্রাম মহাসড়কে একটি সন্দেহ ভাজন মিনি ট্রাককে থামানোর সংকেত দেন। পরে ট্রাকটি থামিয়ে তল্লাশি শুরু করা হয় ।

প্রথমে ট্রাকটি উপরে খালি কার্টুন দেখতে পাওয়া যায়। যা দেখে সাধারণ পণ্য বাহী গাড়ি মনে হলেও পুলিশ সদস্যদের সন্দেহ হলে আরও গভীর ভাবে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে ট্রাকটি ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবৈধ ভারতীয় পণ্য সন্ধান পাওয়া যায়। মুরগির খাদ্য বস্তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ভারতীয় ফুসকা। পরে তল্লাশি চালিয়ে ৩৫ বস্তায় ১৪ শত কেজি ফুসকা উদ্ধার করা হয় ।

জব্দকৃত এসব পণ্য আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান , নিয়মিত অভিযানে অংশ হিসেবে মহাসড়কে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয় । তিনি আরো বলেন চোরাচালান প্রতিরোধে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এধরণের অবৈধ ভারতীয় পণ্য পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । পুলিশ জানায়, জব্দকৃত ভারতীয় পণ্য ও আটককৃত মিনি ট্রাক ও ৪ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।