খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মনোহরদীতে দেরিতে হাজিরা, বাড়ছে জনভোগান্তি

মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
মনোহরদীতে দেরিতে হাজিরা, বাড়ছে জনভোগান্তি

নরসিংদীর মনোহরদী উপজেলায় অফিস সময় না মানার অভিযোগে অধিকাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জনমনে ক্ষোভ বাড়ছে। সকাল ৯টায় অফিস শুরু হওয়ার নিয়ম থাকলেও অনেকেই দপ্তরে আসছেন সকাল ১১টার পর। আবার কেউ কেউ নিয়মিত অনুপস্থিত থেকেও পরে হাজিরা খাতায় স্বাক্ষর করছেন এমন অভিযোগও রয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, সকাল ১০টা পেরিয়ে গেলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা ছাড়া বেশিরভাগ দপ্তরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেখা মেলেনি। সমাজসেবা, প্রাণিসম্পদ, কৃষি, প্রাথমিক শিক্ষা, মৎস্য, সমবায়, পরিবার পরিকল্পনা, যুব উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ছিল কার্যত ফাঁকা। অনেক অফিস কক্ষ তালাবদ্ধ থাকলেও ভেতরে ফ্যান-বাতি চলতে দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, এটি একদিনের চিত্র নয়; প্রায় প্রতিদিনই একই অবস্থা। নির্ধারিত সময়ের অনেক পরে কর্মকর্তারা অফিসে আসেন এবং বিকেলের আগেই চলে যান। ফলে সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরেও কাজ করতে পারছেন না সাধারণ মানুষ।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সকাল ৯টার মধ্যে কর্মকর্তাদের অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও নজরদারি ও জবাবদিহিতার অভাবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন, “অফিসে দেরি করে আসা বা অনুপস্থিত থাকার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলাবাসীর দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নিয়মিত অফিস কার্যক্রম নিশ্চিত করা হোক, যাতে জনগণ কাঙ্ক্ষিত সেবা পেতে আর ভোগান্তিতে না

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।