খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফরিদগঞ্জে বেপরোয়া ট্রাক্টর চালাতে নিষেধ করায় প্রবাসী শাহাদাতকে কুপিয়ে জখম

ফারুক আহমেদ খান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
ফরিদগঞ্জে বেপরোয়া ট্রাক্টর চালাতে নিষেধ করায় প্রবাসী শাহাদাতকে কুপিয়ে জখম

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাগপুর গ্রামের প্রবাসী শাহাদাত হোসেনকে কুপিয়ে জখম করেছে ট্রাক্টর হেলপার ইমন ও চালক মানিক।

গতকাল সোমবার রাত আনুমানিক ১০:৩০ মিনিটের সময় বাগপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখ দিয়ে বেপরোয়াভাবে মাটির ট্রক্টর চলার সময় ওই বাড়ির প্রবাসী শাহাদাত হোসেন ট্রাক্টর চালককে আস্তে চালানোর পরামর্শ দেয়। কারন বেপরোয়াভাবে ট্রাক্টর চলার কারনে স্হানীয় মসজিদে প্রচুর পরিমানে ধুলাবালি প্রবেশ করে। এই কথা বলায় ট্রাক্টর হেলপার শাহাদাতকে বাজে ভাষায় গালাগাল করে। তখন শাহাদাত হোসেন ট্রাক্টর হেলপার ইমনকে বলে তুমি আমাকে গালি দিলা কেন? আমি তোমাকে খারাপ কিছু বলিনি। শাহাদাত ট্রাক্টর হেলপার ইমনকে ট্রাক্টর থেকে নীচে আসার জন্য বল্লে ইমন তাৎক্ষণিক গাড়িতে থাকা লোহার রড দিয়ে এলোপাতাড়ি বারি দিয়ে শাহাদাতকে মাটিতে লুটিয়ে ফেলে।

তারপরেও ইমন ক্ষান্ত হয়নি। ইমন গাড়িতে থাকা লোহার ধামা দিয়ে শাহাদাতকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে মাথায় ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। সাথে সাথে এলাকার লোকজন শাহাদাতকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মাথায় ৫টা সেলাই করে প্রাথমিক চিকিৎসা দেন। মাথায় প্রচন্ড আঘাতের ফলে সিটিস্কেন করা হয়। বর্তমানে শাহাদাত হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এঘটনায় শাহাদাতের বড় ভাই শাজাহান বাদী হয় ফরিদগঞ্জ থানায় গিয়ে জিআর মামলা ১৫৩/২৬ রুজু করেন। আসামী ইমন ও মানিককে গতরাতেই জনতা আটক করে ফরিদগঞ্জ থানার এসআই জাকির হোসেনের কাছে সোর্পদ করে এবং মামলার আলামত হিসেবে ট্রাক আটক করে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।