খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

‎মে দিবসে কোনাবাড়ীবাসীর আয়োজনে বিনামূল্যেে ‎চিকিৎসা সেবা

‎নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
‎মে দিবসে কোনাবাড়ীবাসীর আয়োজনে বিনামূল্যেে ‎চিকিৎসা সেবা

১ লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস  উপলক্ষে গাজীপুরের কোনাবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কোনাবাড়ী বাসী গ্রুপ’।শুক্রবার ০১ লা মে সকালে কোনাবাড়ী এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল কোনাবাড়ী প্রেসক্লাব।

সংগঠনের এডমিন আবু সায়েমের সার্বিক পরিচালনায় ক্যাম্পের উদ্বোধন করেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন। রাজনৈতিক দল প্রোফাইল ক্যাম্পে স্থানীয় এলাকাবাসী, গার্মেন্টস শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, চক্ষু পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান করা হয়। এতে বিপুল সংখ্যক মানুষ সেবা গ্রহণ করেন।

আয়োজকরা জানান, মে দিবসে অধিকাংশ শ্রমিক ছুটিতে থাকায় এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। অনেক শ্রমিক ও দরিদ্র মানুষ তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত নন, আবার অনেকেই চোখের সমস্যায় ভুগলেও নিয়মিত পরীক্ষা করান না। এসব বিষয় বিবেচনায়  এই চিকিৎসা সেবার আয়োজন  করা হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।