মে দিবসে কোনাবাড়ীবাসীর আয়োজনে বিনামূল্যেে চিকিৎসা সেবা
১ লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুরের কোনাবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কোনাবাড়ী বাসী গ্রুপ’।শুক্রবার ০১ লা মে সকালে কোনাবাড়ী এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল কোনাবাড়ী প্রেসক্লাব।
সংগঠনের এডমিন আবু সায়েমের সার্বিক পরিচালনায় ক্যাম্পের উদ্বোধন করেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন। রাজনৈতিক দল প্রোফাইল ক্যাম্পে স্থানীয় এলাকাবাসী, গার্মেন্টস শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, চক্ষু পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান করা হয়। এতে বিপুল সংখ্যক মানুষ সেবা গ্রহণ করেন।
আয়োজকরা জানান, মে দিবসে অধিকাংশ শ্রমিক ছুটিতে থাকায় এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। অনেক শ্রমিক ও দরিদ্র মানুষ তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত নন, আবার অনেকেই চোখের সমস্যায় ভুগলেও নিয়মিত পরীক্ষা করান না। এসব বিষয় বিবেচনায় এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়।



আপনার মতামত লিখুন