খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়, ১৩১ রানে অলআউট বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়, ১৩১ রানে অলআউট বাংলাদেশ

ফরম্যাট বদলের সঙ্গে বদলেছে মাঠের চিত্র। ওয়ানডেতে পাওয়া আত্মবিশ্বাস টি-টোয়েন্টিতে ধরে রাখতে পারল না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। চট্টগ্রামে বুধবার (১৭ জুন) আগে ব্যাট করে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

Bir Sreshtho Flight Lieutenant Matiur Rahman Stadium-এ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক Litton Das। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেন Towhid Hridoy, তবে সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন অস্ট্রেলিয়ার বোলাররা।

শুরুর দিকে দ্রুত রান তোলে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২.৫ ওভারে আসে ২৬ রান। তবে ৯ বলে ১০ রান করে Tanzid Hasan Tamim আউট হন Spencer Johnson-এর বলে।

আরেক ওপেনার Saif Hassan ১৪ বলে ২০ রান করে ফিরেন Matt Renshaw-এর শিকার হয়ে। অধিনায়ক Towhid Hridoy ৫ বলে ৮ রান করে বোল্ড হন Adam Zampa-র ডেলিভারিতে।

মিডল অর্ডারেও ব্যর্থতা কাটেনি। Soumya Sarkar ১৮ বলে ১৭, Parvez Hossain Emon ১২ বলে ১০ এবং Shamim Hossain ৪ বলে মাত্র ১ রান করেন।

৮৪ রানে ৭ উইকেট হারিয়ে ১০০ রানের আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে শেষদিকে Sheikh Mehedi Hasan কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তিনি ২২ বলে অপরাজিত ২৯ রান করেন, যা বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করেন Adam Zampa। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। অভিষেক ম্যাচেই ৩ ওভারে ১৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেন Joel Davies। এছাড়া Matt Renshaw দুটি এবং Nikhil Chaudhary ও Spencer Johnson একটি করে উইকেট নেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।